
‘জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)’ নামে নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। দলটির নেতৃত্বে রয়েছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) ছেড়ে আসা নাঈম আহমাদ। দলটির মুখপাত্র হিসেবে তিনি জানান, জেডিপির রাজনৈতিক অবস্থান হবে ‘মধ্যপন্থা থেকে মধ্য-ডানপন্থা’। মূল লক্ষ্য– ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও স্থিতিশীল সুশাসনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়া।
আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে দলের নাম, লক্ষ্য, আদর্শ ও অগ্রাধিকারমূলক ১২ দফা কর্মসূচি ঘোষণা করেন নাঈম আহমেদ।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ফ্যাসিবাদী শক্তিগুলোর পতন হওয়ায় দেশে এক বিশাল রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। এই শূন্যতা পূরণে শক্তিশালী মূলধারার রাজনৈতিক শক্তির উত্থান এখন অনিবার্য। বিএনপি ও জামায়াতের বলয়ের বাইরে সাধারণ মানুষের মাঝে একটি বিকল্প রাজনৈতিক শক্তির তীব্র আকাঙ্ক্ষা বিরাজ করছে। সেই আকাঙ্ক্ষা পূরণেই জেডিপির গঠন করা হয়েছে।
নাঈম আহমাদ জানান, জেডিপির রাজনৈতিক অবস্থান ‘মধ্যপন্থা থেকে মধ্য-ডানপন্থা’। দলের মূল লক্ষ্য– ন্যায়বিচার, মানবিক মর্যাদা ও স্থিতিশীল সুশাসনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়া। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে ঘোষণাপত্র, গঠনতন্ত্র এবং কেন্দ্রীয় কমিটি ঘোষণার মাধ্যমে জেডিপি পূর্ণাঙ্গ আত্মপ্রকাশ হবে। এর আগে পর্যন্ত তিনিই দলের মুখপাত্রের দায়িত্ব পালন করবেন।
জেডিপির অগ্রাধিকারমূলক কর্মসূচির মধ্যে রয়েছে– ধর্মীয় মূল্যবোধের সুরক্ষা, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, বিনা মূল্যে কর্মসংস্থানমুখী শিক্ষা ও সর্বজনীন চিকিৎসাসেবা, পাচারমুক্ত ও ন্যায্য অর্থনৈতিক ব্যবস্থা, প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করাসহ ১২টি দফা।
সংবাদ সম্মেলনে নাঈম আহমাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে জাতীয় সংসদে বিল উত্থাপন করে আইনত স্থায়ীভাবে নিষিদ্ধ করার দাবি জানান।
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ আখ্যা দিয়ে নাঈম বলেন, জুলাই গণহত্যার সঙ্গে দল হিসেবে আওয়ামী লীগের সুস্পষ্ট সম্পৃক্ততা ছিল। অবিলম্বে জাতীয় সংসদে বিল উত্থাপন করে আইনত আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে। এ ছাড়া বিগত সরকার আমলে ‘শিবির’ ট্যাগ দিয়ে মানুষের ওপর যে জুলুম চালানো হয়েছিল, বর্তমানে ‘ছাত্রলীগ’ ট্যাগ দিয়ে একই ধরনের জুলুমের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যারা অপরাধের সঙ্গে যুক্ত নয়, তাদের স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির সংগঠক সাদমান আলম, নজরুল ইসলাম, নাকিবুর রহমান, আহছান উল্লাহ প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৮ ঘণ্টা আগে