
জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার পাতানো একতরফা নীলনকশার নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছে। সে নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন হবে না।
আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জি এম কাদের বলেন, জাতীয় পার্টি যাতে সরকারি দল ও সরকারের পছন্দের দলগুলোর জয়লাভে কোনো ঝুঁকি তৈরি করতে না পারে, সেদিকে বিশেষ মনোযোগ দিচ্ছে সরকার। সে উদ্দেশ্যে নানা বাধাবিপত্তি সৃষ্টি করে জাতীয় পার্টি যাতে নির্বাচনে স্বাভাবিক পরিবেশ না পায়, সে বিষয়ে সচেষ্ট তারা।
জাতীয় পার্টিকে ‘অন্তর্বর্তী সরকার হাত-পা বেঁধে সাঁতার প্রতিযোগিতায় নামাতে চাইছে’ বলে দাবি করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, গতকাল শুক্রবার জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করতে যান। কিন্তু সেখানে এনসিপি (জাতীয় নাগরিক পার্টি) ও গণঅধিকার পরিষদের নেতাদের বাধা দেওয়ার অজুহাতে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়।
একইভাবে ৭ নভেম্বর কেরানীগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ঢাকা জেলার এক কর্মী সমাবেশ এবং ১২ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রথমে এনসিপি ও গণঅধিকার পরিষদ বাধা দেয়, পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সমাবেশই বন্ধ করে দেয়।
জি এম কাদের বলেন, অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ এবং প্রচলিত আইনের অপপ্রয়োগ করে জাতীয় পার্টির প্রতি দমন-পীড়নের ফল দেশ ও জাতির জন্য মঙ্গলজনক হবে না।
এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১০ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১২ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৭ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
২০ ঘণ্টা আগে