
‘যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এই স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বৃহস্পতিবার রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নেতারা এ কর্মসূচি ঘোষণা করেন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে কেন্দ্রীয় সমাবেশ, ইফতার মাহফিল, দোয়া অনুষ্ঠান, ডকুমেন্টারি ও চিত্রপ্রদর্শনী। ২৮ ফেব্রুয়ারি ধানমন্ডির আবাহনী ক্লাব মাঠে কেন্দ্রীয় সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এই সমাবেশে এক বছরে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন ও সংগঠন বিস্তারের কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। পাশাপাশি থাকবে চিত্রপ্রদর্শনী।
জুলাই শহীদ পরিবার, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও অ্যাকটিভিস্ট এবং সারা দেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিবদের নিয়ে ২৮ ফেব্রুয়ারির ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগীয় পর্যায়েও ধারাবাহিক ইফতার মাহফিল আয়োজন করা হবে।
ঘোষিত সূচি অনুযায়ী, ২ মার্চ চট্টগ্রাম, ৩ মার্চ কুমিল্লা, ৪ মার্চ সিলেট, ৫ মার্চ ময়মনসিংহ, ৬ মার্চ ঢাকা, ৭ মার্চ ফরিদপুর, ৮ মার্চ বরিশাল, ৯ মার্চ খুলনা, ১০ মার্চ রাজশাহী ও ১১ মার্চ রংপুরে বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এরপর ১২ মার্চ ঢাকা মহানগর, ১৩ মার্চ ঢাকা মহানগর উত্তর ও ১৪ মার্চ ঢাকা মহানগর দক্ষিণে পৃথক কর্মসূচি পালন করা হবে।
সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া বর্তমান সরকারের সামনে অন্য কোনো কার্যকর বিকল্প নেই। দেশের জনগণ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের পথে গণভোটই হতে পারে একটি গণতান্ত্রিক সমাধান।
বিএনপির সমালোচনা করে সারোয়ার তুষার বলেন, বিএনপি যদি আবার ফ্যাসিবাদের দিকে ফিরে যেতে চায়, তাহলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে। তিনি অভিযোগ করেন, অতীতে দেশের রাজনীতিতে যে স্বৈরাচারী প্রবণতা দেখা গেছে, তা থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে।
এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতির অভিশংসনের প্রস্তাব উত্থাপনের বিষয়ে ১১ দলীয় জোট ইতিবাচক রয়েছে। জোটভুক্ত দলগুলো এ বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে কাজ করছে এবং সংসদে বিষয়টি উত্থাপনের ব্যাপারে তারা আশাবাদী।
নেতারা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মাধ্যমে তাঁরা তাঁদের রাজনৈতিক আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরবেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত, দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা, যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহাবুব আলম আলম প্রমুখ।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১০ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৪ ঘণ্টা আগে