
আফ্রিকার দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভূমি ধসে এক হাজারেরও বেশি মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি এ সমবেদনা জানান।
শোক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, গত ৩১ আগস্ট দারফুর অঞ্চলের মাররা পর্বতমালায় সংঘটিত ভয়াবহ ভূমিধস গোটা মানবজাতির জন্য হৃদয়বিদারক ট্র্যাজেডি। নারী-পুরুষ, শিশুসহ বিপুলসংখ্যক মানুষের প্রাণহানি এবং একটি সম্পূর্ণ গ্রাম মাটির নিচে চাপা পড়া নিঃসন্দেহে মর্মান্তিক।
মিয়া গোলাম পরওয়ার নিহত ব্যক্তিদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা ও নিরাপদ পুনর্বাসনের জন্য আল্লাহর কাছে দোয়া করেন।
দীর্ঘদিন ধরে চলমান গৃহযুদ্ধ ও মানবিক সংকটে জর্জরিত সুদানের জনগণের এ ভয়াবহ দুর্যোগ মুহূর্তে জাতিসংঘ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও মানবিক সহায়তা প্রদানকারী সংগঠনগুলোর প্রতি আহ্বান জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, তারা যেন দ্রুততম সময়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধারের ব্যবস্থা করে এবং জীবিত ব্যক্তিদের উদ্ধার করে তাদের জন্য প্রয়োজনীয় খাদ্য, চিকিৎসা ও আশ্রয়ের ব্যবস্থা নিশ্চিত করে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগে