
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তির’ আত্মপ্রকাশ হতে যাচ্ছে আগামীকাল রোববার। রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নারীশক্তির আত্মপ্রকাশ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নারীশক্তির আহ্বায়ক পদে থাকতে পারেন সামান্তা শারমিন অথবা মনিরা শারমিন। সদস্যসচিব হতে পারেন মাহমুদা মিতু এবং মুখ্য সংগঠক পদে থাকতে পারেন নুসরাত তাবাসসুম।
এ বিষয়ে জানতে চাইলে সামান্তা শারমিন আজকের পত্রিকাকে জানান, নারীশক্তির নেতৃত্বে থাকার বিষয়ে তিনি কিছু জানেন না। এই সংগঠনের আহ্বায়কের পদ দেওয়া হলে তিনি সেটি প্রত্যাখ্যান করবেন। এর কারণ হিসেবে এ ধরনের সংগঠনগুলোতে নারীদের আকাঙ্ক্ষার প্রতিফলন থাকে না বলে অভিযোগ করেন।
সামান্তা বলেন, ‘আমি এমন কোনো সংগঠনে থাকতে চাই না, যেটা শুধু নারীদের নিয়ন্ত্রণের জন্য ব্যবহার হয়। কোনো মিছিল সভা-সমাবেশ করতে হলে নারী কর্মীদের নিতে হয়, তাই এসব সংগঠন গড়ে তোলা হয়। আওয়ামী লীগ, বিএনপিতেও এমনটা হয়। সত্যিকারের নারী আন্দোলন বা নারীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন এসব সংগঠনে হয় না।’
এ বিষয়ে মনিরা শারমিনের সঙ্গে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে নারীশক্তির নেতৃত্বে যাঁদের নাম শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে সামান্তা শারমিন ও নুসরাত তাবাসসুম গত বছর ডিসেম্বরে দলের হয়ে নির্বাচনে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিয়েছিলেন। জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপি নির্বাচনী ঐক্যের সিদ্ধান্ত নেওয়ার পর তাঁরা এ ঘোষণা দেন। এরপর থেকে সামান্তা শারমিন দলে অনেকটা নিষ্ক্রিয় অবস্থায় আছেন। তবে নুসরাত তাবাসসুম নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিলেও তিনি পরবর্তীকালে তাঁর অবস্থান থেকে সরে আসেন। দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে তাঁকে।
অন্যদিকে, ঝালকাঠি-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল মাহমুদা মিতুর। জামায়াতের সঙ্গে এনসিপির নির্বাচনী ঐক্য ঘোষণার পর তিনি জোটের প্রার্থীকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেন। জোটের প্রার্থীর পক্ষে প্রচারণাও চালান তিনি।
আর মনিরা শারমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ছিলেন।

কূটনীতিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি।
২ ঘণ্টা আগে
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘দুদকের চেয়ারম্যানকে চাপ প্রয়োগ করে পদত্যাগে বাধ্য করা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে মব তৈরি করে তাঁকে প্রতিষ্ঠান ছাড়তে বাধ্য করা হয়েছে। বিগত শেখ হাসিনার আমলে আমরা দেখেছিলাম কীভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিচার বিভাগ, প্রশাসন...
২ ঘণ্টা আগে
আমরা বলতে চাই—মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। আমাদের গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে। গুম, খুন, হত্যা, টাকা পাচারসহ সব অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দিয়েছে। সেই আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের নামে, ৭ মার্চের নামে, শেখ মুজিবুর রহমানের নামে পুনর্বাসন করা যাবে না...
৫ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ওই অনুষ্ঠানে অংশ নেন...
৬ ঘণ্টা আগে