
বিএনপির নারী নেত্রীদের নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের অশোভন উক্তির প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে জাতীয়তাবাদী মহিলা দল। আজ রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড় ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে মন্ত্রীর কুশপুতুলে আগুন দেওয়ার মধ্য দিয়ে শেষ হয়।
গত শনিবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এই দেশ বাংলাদেশের মানুষের, অন্য কারও নয়। যদি যেতে হয়, তাহলে জনগণের কাছে যেতে হবে। বিদেশিদের কাছে গিয়ে কোনো লাভ নেই। রাত বিরাতে মহিলা নেত্রীদের সাজগোজ করিয়ে নিয়ে বিদেশিদের কাছে ধরনা দেওয়া দয়া করে বন্ধ করুন। এতে কোনো লাভ হয় না।
ঝাড়ু মিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘ওরা (আওয়ামী লীগ সরকার) ইউরোপ, আমেরিকা, এশিয়া প্রত্যেক জায়গা থেকে বিচ্ছিন্ন। ওরা পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কিছুদিন আগে পার্শ্ববর্তী দেশ থেকে তাঁরা ঘুরে এসেছে আশানুরূপ কিছু পেয়েছে বলে আমার মনে হয় না। তাই এখন তাঁরা বিএনপির নারী নেত্রীদের নিয়ে খারাপ মন্তব্য করছে।’
রিজভী বলেন, ‘দেশটা এমন পর্যায়ে চলে গেছে মা-বোন, স্ত্রী-কন্যাদেরকে নিয়ে বসবাস করার মতো আর সেই দেশ নেই। এই দেশে যারা মন্ত্রী বলে দাবি করে তাঁরা লাগামহীন। তাঁরা জানে তাঁদের ভোট করতে হবে না। সুষ্ঠু ভোটের দরকার নেই। জনগণের কাছে যেতে হবে না। তাই যা ইচ্ছা তাই তাঁরা করছে, যা ইচ্ছা তাই তাঁরা বলছে।’
রিজভী আরও বলেন, ওরা (আওয়ামী লীগ) ইলিয়াস আলীকে গুম করেছে, চৌধুরী আলমকে গুম করেছে, হুমায়ুন পারভেজ, সুমন, জাকিরকে গুম করেছে। গুম করতে করতে ওরা এখন নারী সমাজের ইজ্জতকে গুম করা শুরু করেছে। আজ নারী সমাজ বাংলাদেশে নিরাপদ নয়।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘আপনি হাছান মাহমুদ চরিত্রহননের কথা যে বলতে পারেন এটা স্বাভাবিক। আপনার দলের সংস্কৃতিতো তাই। এই অশ্লীলতা আপনার একার নয়, আপনার মন্ত্রী, নেতা-কর্মী সবারই একই রুচি। একই রুচির বিকৃতি আপনাদের। এর চেয়ে অন্য কিছু আপনাদের কাছে আশা করা যায় না।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
২১ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে