
জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণাসহ বিভিন্ন দাবি নিয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। আজ শনিবার বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে তারা। পরে বিকেল ৫টার দিকে প্রেসক্লাব থেকে মিছিল নিয়ে পল্টনে এসে শেষ করে।
প্রতিবাদ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ জাসদ, ঢাকা মহানগর। এ সময় জাসদের সমাবেশে বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের ব্যানারে শ্রমজীবীদের সর্বনিম্ন মজুরি মাসিক ৩০ হাজার টাকা ও শ্রম কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করারও দাবি জানানো হয়।
প্রতিবাদ সমাবেশে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক সাধারণ নাজমুল হক প্রধান বলেন, লাভজনক চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের কাছে ইজারা দেওয়া চলবে না। এ ছাড়া প্রাথমিক শিক্ষায় শারীরিক শিক্ষা ও সংগীত শিক্ষক বাতিল করা যাবে না। এ ধরনের সিদ্ধান্ত দেশের জন্য ভালো নয়। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য স্থায়ী কমিশন গঠন করারও কথা জানান তিনি।
বিক্ষোভ মিছিলে ‘আমার মাটি, আমার বন্দর, বিদেশিদের দেব না’; ‘অ্যাকশন, অ্যাকশন, দালালদের বিরুদ্ধে অ্যাকশন’; ‘মার্কিনদের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘প্রতিবাদ, প্রতিরোধ, বাংলাদেশ জাসদ’সহ নানান স্লোগান দেন তাঁরা।
বাংলাদেশ জাসদের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটি ও মহানগরের নেতৃবৃন্দ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে