
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার তাদের অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিভিন্ন দিক থেকে চরম বেকায়দায় আছে। তাদের পতন এখন সময়ের ব্যাপার মাত্র।
আজ রোববার এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে দলটির প্রেসিডিয়াম সদস্যদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।
কর্নেল অলি বলেন, ‘বর্তমান সরকারের পতনের জন্য দলমত-জাতি-ধর্ম নির্বিশেষে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণ-অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে। এই অবৈধ সরকারের পতনের দায়িত্ব শুধু রাজনৈতিক দলের ওপর ছেড়ে দিলে হবে না। দেশপ্রেমিক সব নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হতে হবে।’
কর্নেল অলি আরও বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ানোর কারণে দেশের ৮৫ শতাংশ মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছে। জিনিসপত্রের দামের ঊর্ধ্বমুখীতে এখন অনেকের জীবন-সংগ্রাম আরও কঠিন হয়ে পড়েছে। আওয়ামী লীগ নেতাদের সীমাহীন দুর্নীতির কারণে দেশ আজ ধ্বংসের পথে। এ অবস্থা থেকে উত্তরণে এই সরকারকে হটানোর বিকল্প নেই।’
এদিকে বিএনপি ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি সফল করতে দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছেন এলডিপি প্রেসিডেন্ট। ঢাকা বিভাগের গণ-অবস্থানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ। চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নূরুল আলম, ময়মনসিংহে প্রেসিডিয়াম সদস্য আওরঙ্গজেব বেলাল, রাজশাহীতে সাংগঠনিক সম্পাদক জুয়েল, সিলেটে সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও রংপুরে পঞ্চগড় জেলা এলডিপির সভাপতি রেজাউল মাস্টার।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১১ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৩ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে