
সারা দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মীরা তৃণমূল বিএনপির প্রার্থী ও সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব তৈমুর আলম খন্দকার। এসব পরিস্থিতি এখনই নিয়ন্ত্রণে আনা না গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে বলে সতর্ক করেছেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর পল্টনের মেহেরবা প্লাজার দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৈমুর আলম খন্দকার বলেন, ‘নির্বাচনের আগে সারা দেশে আমাদের প্রার্থী ও সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের সমর্থকেরা বিভিন্নভাবে হুমকির সম্মুখীন হচ্ছে, প্রতিকূল পরিস্থিতির স্বীকার হচ্ছে। কিছু কিছু ঘটনা যদি এখনই নিয়ন্ত্রণে আনা না যায় তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে যাবে।’
প্রধানমন্ত্রীকে দলীয় নেতা-কর্মীদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনা আপনি সরকারকে নিয়ন্ত্রণ করছেন, আইনশৃঙ্খলা বাহিনী আপনার নিয়ন্ত্রণেই আছে। এসব ঘটনা নিয়ন্ত্রণ করেন। শেখ হাসিনা যদি এসব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে সুষ্ঠু নির্বাচন হবে না।
সুষ্ঠু নির্বাচন হবে কিনা এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সকল ধরনের বৈধ-অবৈধ অস্ত্র উদ্ধারসহ কেন্দ্র দখলের বাহিনীগুলোকে নিয়ন্ত্রণে ও আইনের আওতায় আনতে হবে। এসব দাবি পূরণ না হলে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই।
আওয়ামী লীগ নেতা-কর্মীরা দেশের বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থী ও তাদের কর্মীদের ওপরও হামলা করছে জানিয়ে তৈমুর বলেন, এসব নিয়ন্ত্রণ করা না গেলে সুষ্ঠু নির্বাচন হবে না। প্রধানমন্ত্রীকে নিজের প্রতিশ্রুতি রক্ষাসহ নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড তৈরির আহ্বান জানান তিনি।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৯ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
২১ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে