
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘আগামী বছরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনিবার্য। তবে কোনো অপরিপক্ব বা প্রহসনের নির্বাচন জনগণ আর মেনে নেবে না। নির্বাচন হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশিশক্তি ও কালোটাকামুক্ত। প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত না হলে এই নির্বাচনও ব্যর্থ হবে। প্রবাসীদের ভোটাধিকার শুধু নয়, প্রবাসে বসেই যাতে তাঁরা ভোট দিতে পারেন, সে ব্যবস্থা নিতে হবে।’
আজ বুধবার সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে জামায়াতে ইসলামী আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান এসব কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘৫৪ বছরে চারিত্রিক সম্পদের অভাবে এ দেশ গঠন হয়নি। যারা ক্ষমতায় আসে, তারা জনগণের স্বার্থের বদলে নিজেদের স্বার্থকেই বড় করে দেখে। তারা দুদককে ভয় পেলেও আল্লাহকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করত, তবে দেশ অনেক দূর এগিয়ে যেত। আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে যে বিপুল অর্থ পাচার হয়েছে, তা দেশে থাকলে আর কোনো অর্থনৈতিক সংকট থাকত না।’
জামায়াতের নেতা-কর্মীরা ফাঁসির রশিকে চোখের সামনে দেখেও চলে এসেছিলেন এবং সত্যি হাসতে হাসতে সেই ফাঁসির রশিকেও বরণ করেছিলেন উল্লেখ করে দলের আমির বলেন, ‘কেন তাহলে আমরা দেশ ছাড়ি না, কেন বিদেশে গেলেও আবার চলে আসি। এর দুটি কারণ। নম্বর ওয়ান, আমরা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি। সুতরাং, এই মানুষ ছেড়ে আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। নম্বর টু, আমরা যেহেতু চুরিচামারি করি না, এ জন্য আমাদের মধ্যে বেগমপাড়া নেই। আমরা চুরিচামারি করি না বলেই দেশ ছাড়ি না। এ জন্য ঠিকানা আমাদের একটাই, আল্লাহ তাআলার জন্ম দেওয়া বাংলাদেশ। এই বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি, এই বাংলাদেশকে নিয়ে আমরা বাঁচতে চাই।’
শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের নেতৃত্বে বাংলাদেশ হবে মানবিক, ইনসাফভিত্তিক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র। জামায়াতের কোনো এমপি-মন্ত্রী জনগণের টাকা মেরে খাবে না, দুর্নীতি করবে না। তারা জনগণের কল্যাণ সাধনে কাজ করবে।’
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমির কাজী জমির হোসাইনের সঞ্চালনায় সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট-৬ আসনে জামায়াতে ইসলামির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান ও মহানগর আমির ফখরুল ইসলাম।
এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জিন্নুর আহমদ চৌধুরী, পৌর শাখার ভারপ্রাপ্ত আমির রেহান আহমদ রায়হান, বিয়ানীবাজারের নায়েবে আমির মোস্তফা উদ্দিন ও আবুল খায়ের, সহকারী সেক্রেটারি রুকন উদ্দিন, আব্দুল হামিদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১০ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১২ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৪ ঘণ্টা আগে