
বিএনপি সারা দেশে ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা দিচ্ছে বলে অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি। আজ সোমবার রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে দলটি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, দলীয় প্রার্থী বাছাইয়ের কাজে বিএনপিকে সর্বাত্মক সহযোগিতা করেছে পুলিশ, এনএসআই ও ডিজিএফআই। শুধু এই কয়টি সংস্থাই নয়, পুরো অন্তর্বর্তী সরকার নির্বাচনকে প্রভাবিত করতে বিএনপির পক্ষে সার্বক্ষণিকভাবে কাজ করছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের যুগ্ম সদস্যসচিব আকরাম হুসাইন। তিনি বলেন, ‘আমাদের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলছে। যাঁরা লিফলেট বিলি করতে বের হন, তাঁদেরকে মারধর করছে।’
ঢাকা-১১, নাটোর-৩ নোয়াখালী-৬, নারায়ণগঞ্জ-৩ আসনে প্রচারণায় বাধা দেওয়া ও কর্মীদের আহত করার বিভিন্ন ঘটনা তুলে ধরেন আকরাম হুসাইন।
সংবাদ সম্মেলনে বলা হয়, জামায়াতে ইসলামীর নারী কর্মীরা ভোটের জন্য যখন পাড়ায়-মহল্লায় এবং মানুষের বাড়িঘরে যাচ্ছেন, তখন বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ওপর বিভিন্ন ধরনের অত্যাচার নির্যাতন করছে। গালাগাল ও সাইবার বুলিং চলছে সর্বত্র। শারীরিক নির্যাতনও করা হচ্ছে, তাঁদের হিজাব এবং নিকাব খুলে নিচ্ছে। দেশব্যাপী নির্বাচনী প্রচারণার কাজে নামা হাজার হাজার নারীদের নিরাপত্তার জন্য সরকারের কাছে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানান এনসিপি নেতারা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৫ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে