
বিএনপি ক্ষমতা নয়, গণতন্ত্র রক্ষায় লড়ছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, বিএনপি গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে।’
আজ শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাসাস প্রকাশিত গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশ নতুন করে স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধ একটাই হয়েছে। সরকার পতনের আন্দোলন আর মুক্তিযুদ্ধ এক নয়। মৌলিক যুদ্ধ ছিল একাত্তরে, আর তারই ধারাবাহিকতায় চলছে বর্তমান আন্দোলন।
গয়েশ্বর অভিযোগ করেন, বিএনপি যেন ক্ষমতায় যেতে না পারে, সে জন্য একটি গোষ্ঠী অপপ্রচার চালিয়ে যাচ্ছে।
বর্তমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি তিনি সতর্কবাণী উচ্চারণ করে বলেন, বৈষম্যবিরোধীরা নিজেরাই যেন বৈষম্য সৃষ্টি না করেন। যদিও এরই মধ্যে আন্দোলনের ৯৫ ভাগ শিক্ষার্থী পড়ার টেবিলে ফিরে গেছে।
ক্ষমতা দখলের চেষ্টার অভিযোগ নাকচ করে গয়েশ্বর বলেন, ‘বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। দেশের দ্রুত গণতান্ত্রিক উত্তরণই আমাদের মূল লক্ষ্য।’
ক্ষমতায় না যাওয়ার ষড়যন্ত্রকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সবাই মিলে ঐক্যজোট করুন, ৩০০ আসনে প্রার্থী দিন, তারপর দেখুন জামানত টিকে কি না।’
অনুষ্ঠানে বিএনপিপন্থী সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা (জাসাস) প্রকাশিত গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৬ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে