
নির্বাচনী এলাকার রাস্তা প্রশস্তকরণের দাবি করলেন কুমিল্লা-৪ আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ (আবুল হাসনাত)। নির্বাচনী এলাকা দেবিদ্বারের কুমিল্লা-সিলেট সংযোগ সড়কটি যথাযথ চওড়া না হওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, ‘সিলেট-চট্টগ্রাম যাতায়াতের একমাত্র এই রাস্তা মাত্র ১৮ ফুট প্রশস্ত। রাস্তা প্রশস্ত না হওয়ায় এলাকার মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। লোকজন আমাকে বেঁধে রাখবে। এলাকার মানুষের স্বার্থে রাস্তাটি ভিক্ষা চাই।’
আজ বুধবার পয়েন্ট অব অর্ডারে বক্তব্যে হাসনাত এ দাবি করেন। তবে ডেপুটি স্পিকার তাঁকে ৭১ বিধিতে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।
মাগরিবের নামাজের বিরতির পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যেই মুহূর্তে আমাকে কথা বলার জন্য অনুমতি দিয়েছেন, সেই মুহূর্তে আমার দেবিদ্বারে তিনজন তরতাজা মানুষ কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। এখন তাদের জানাজার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এটা দেবিদ্বারের প্রতিনিয়ত ঘটনা।’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশে কোনো সড়ক নেই, যেটা দুটা বিভাগীয় সড়ককে যুক্ত করেছে, কিন্তু সেই রাস্তার প্রশস্ত হচ্ছে মাত্র ১৮ ফুট। কুমিল্লা ও সিলেট মহাসড়ক—যেটা ময়নামতি-দেবিদ্বার-জাফরগঞ্জ-কংশনগর হয়ে ব্রাহ্মণপাড়া কুটি চৌমুহনী গিয়েছে। এই রাস্তা একটা মহাসড়ক। যে রাস্তা দিয়ে ১০ লাখ মানুষের যাতায়াত এবং যেটা দুইটা উপজেলাকে—ব্রাহ্মণপাড়া, বুড়িচং এবং দেবিদ্বারকে সংযুক্ত করেছে। চট্টগ্রাম থেকে সিলেটে যাওয়া-আসার একমাত্র রাস্তা, যার প্রশস্ত মাত্র ১৮ ফুট। এই রাস্তা দিয়ে প্রতিদিন.. এটা মৃত্যুর মিছিলে পরিণত হয়েছে। দেবিদ্বার বুড়িচং অংশে প্রতিদিন মৃত্যুর মিছিল। এই সড়কে দুর্ঘটনায় কেবল চলতি মাসেই ২৩ জন মানুষ মৃত্যুবরণ করেছে।’
রাস্তাটির জন্য তিনি মন্ত্রীসহ সংশ্লিষ্টদের দপ্তরে যোগাযোগ করেছেন জানিয়ে হাসনাত বলেন, একধরনের প্রশাসনিক জটিলতায় দীর্ঘ ১০ থেকে ১২ বছর এখানে কোনো ধরনের কাজ হচ্ছে না।
ডেপুটি স্পিকারের উদ্দেশে হাসনাত বলেন, ‘আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আপনার মাধ্যমে মন্ত্রী মহোদয় নিশ্চিত করবেন কি—কবে মৃত্যুর মিছিল থামবে এবং এই মহাসড়ক ছয় লেন হওয়ার কথা থাকলেও মাত্র ১৮ ফুট হয়ে আছে। এটার জন্য আমি এলাকায় মুখ দেখাতে পারি না। আমাকে এখন (এলাকার লোকজন) বেঁধে রাখবে। আপনি মন্ত্রী মহোদয় যদি একটা রুলিং দিতেন, এই বিষয়ে যেন উনি যথাযথভাবে ব্যবস্থা নেন। আমি ভিক্ষা চাই এই সংসদের কাছে, এই রাস্তাটা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে। আমি আপনাদের কাছে ভিক্ষা চাই। এই রাস্তাটাকে প্রশস্তকরণের দ্রুত ব্যবস্থা নেবেন।’
জবাবে ডেপুটি স্পিকার কায়সার কামাল এ বিষয়ে ৭১ বিধিতে নোটিশ করার কথা বলেন। তিনি বলেন, এটা যথাযথ উপায়। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী যখন জবাবটা দেবেন, তাহলে কার্যপ্রণালি বিধি অনুযায়ী কাজ হবে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগে