
দীর্ঘ প্রায় দুই দশক পর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার বিকেল ৪টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর। এ সময় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে স্বাগত জানান। এরপর মূল ফটক দিয়ে কার্যালয়ে প্রবেশ করেন তারেক রহমান। সেখানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে তাঁকে অভ্যর্থনা জানান।
কার্যালয়ে যাওয়ার পর বারান্দায় এসে বাইরে ভিড় করা নেতা-কর্মীদের সড়ক খালি করে দেওয়ার অনুরোধ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রিয় ভাইয়েরা, এক মিনিটে একটু কথা বলি। আজকে যেহেতু আমাদের এখানে অনুষ্ঠান নেই, আমরা যদি এই রাস্তা এখন বন্ধ করে রাখি, তাহলে সাধারণ মানুষের চলাচলের অসুবিধা হবে। যেহেতু এখানে আজকে আমাদের কর্মসূচি নেই, এ জন্য আমরা রাস্তাটা খুলে দেওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করি...যাতে মানুষ চলাফেরা করতে পারে।’

তারেক রহমান বলেন, ‘এখন আমি সবাইকে অনুরোধ করব—দ্রুত রাস্তাটা আপনারা খালি করে দিন। সবাই ভালো থাকবেন এবং দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন।’
নতুন করে দেশ গড়ার কাজে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব, আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার হলে আমরা সেটাকে সরিয়ে দেব। এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলি আসুন।’

এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং দলের সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা ও কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আজ বেলা ৩টার দিকে গুলশানের বাসা থেকে নয়াপল্টনের উদ্দেশে রওনা হন তারেক রহমান। এর আগে গতকাল রোববার প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান।
উল্লেখ্য, ২০০৭ সালে সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় দুর্নীতির অভিযোগে তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। ১৮ মাস কারাগারে থাকার পর ২০০৮ সালে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে চলে যান তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, ২০০৬ সালে শেষবার নয়াপল্টনের কার্যালয়ে এসেছিলেন তারেক রহমান। সে হিসাবে ১৯ বছর পর আজ দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে এলেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
১ ঘণ্টা আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১৮ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৯ ঘণ্টা আগে