
‘সংসদ নির্বাচন আটকানোর শক্তি কারও নেই’ বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, ‘নির্বাচন করতে হবে, নির্বাচন আটকানোর শক্তি কারও হাতে নেই, যদি আমরা (বিএনপি) নামি।’
দ্রুত নির্বাচনের দাবিতে ঢাকার কেরানীগঞ্জে আজ শনিবার (৫ জুলাই) এক সমাবেশে এসব কথা বলেন গয়েশ্বর। কেরানীগঞ্জের চুনকুটিয়ার শুভাঢ্যা গার্লস স্কুল প্রাঙ্গণে বিএনপির উদ্যোগে এই সমাবেশ হয়।
বিএনপির বিরুদ্ধে সমালোচনার জবাবে দলের এই নেতা বলেন, ‘যারা বলে, ১৬ বছর আমরা কিছু করতে পারি নাই। তাদের বলব, আমরা এখন ১৬ দিনে তা দেখিয়ে দিতে পারি। কিন্তু আমরা দেখাব না।’
যুক্তরাজ্যের লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের দিকে ইঙ্গিত করে গয়েশ্বর বলেন, ‘একজন ভদ্রলোক মানুষ ওয়াদা করছে। সে তার ওয়াদা পূরণ করবে, যথাসময়ে নির্বাচন দেবে—এই প্রত্যাশা নিয়ে আমরা ধৈর্য ধরে রাখছি।’
জামায়াতে ইসলামীর সমালোচনা করে গয়েশ্বর বলেন, ‘শিক্ষা আর স্বাস্থ্য—দুইটা দখল করছে জামায়াত। ওখানে আর কারও কোনো ঠাঁই নাই, কোনো ঠাঁই নাই। মাঝেমধ্যে অনেকে বলে ভারতের দালাল-টালাল। যারা ভারতের দালালি করে, তারাই ভারতের দালাল।’
গয়েশ্বর আরও বলেন, ‘যারা নির্বাচন চায় না, সংস্কার সংস্কার করে এটা-সেটা...এগুলো তো ভারতের দালাল। এরাই কিন্তু আওয়ামী লীগের জঘন্য লোকদের তাদের দলের মধ্যে সদস্য বানাইতেছে। এই পরাগ মন্ডলরে যে অপহরণ করল, আপনারা জানেন সবাই তার নাম...সে এখন শুনি জামায়াতের নেতা। এখন জামায়াত কী জিনিস, আপনারা একটু চিনে রাখেন।’
ঐক্যই বিএনপির শক্তি—মন্তব্য করে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে; সেই ঐক্যকে আমরা সমুন্নত রাখব। সেই ঐক্যকে আমরা শক্তিতে পরিণত করি এবং সেই ঐক্যকে সামনে রেখে আমরা নতুন বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। সবার আগে বাংলাদেশ নীতি বাস্তবায়ন করব।’
সমাবেশে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেরানীগঞ্জ দক্ষিণ বিএনপির সভাপতি নিপুণ রায় চৌধুরীসহ অনেকে বক্তব্য দেন।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৪ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৬ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে