
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শিক্ষার্থীসহ আহত ব্যক্তিদের পুনর্বাসনের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একই সঙ্গে দুর্ঘটনায় মৃতের প্রকৃত সংখ্যা গোপন করার অভিযোগ এনে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছে সংগঠনটি।
আজ মঙ্গলবার ছাত্র ইউনিয়নের এক বিবৃতিতে এই সমালোচনা করা হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম ইমনের সই করা বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনা-পরবর্তী উদ্ধারকাজে বিমানবাহিনী বা ফায়ার সার্ভিসের যথাযথ প্রস্তুতির অভাব ছিল। স্থানীয় ব্যক্তিদের সহযোগিতায় আহতদের উদ্ধার করা হয়। এতে রাষ্ট্রীয় অব্যবস্থাপনার চিত্র স্পষ্ট হয়েছে।’
এতে আরও বলা হয়, ‘দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ এই সরকারকে অগ্নিদগ্ধ শিক্ষার্থীদের চিকিৎসা ও ক্ষতিপূরণের নিশ্চয়তা দিতে হবে।’
বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়ে সংগঠনটির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনার দায় সরকার এড়াতে পারে না। এই দায় না নিয়ে সরকার উল্টো রাষ্ট্রীয় শোকের নামে প্রহসন করছে।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৫ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১ দিন আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে