
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এবি পার্টির একটি প্রতিনিধিদল। আজ বুধবার দুপুরে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেন। এ সময় দীর্ঘদিনের রাজনৈতিক বঞ্চনা, স্বৈরশাসনের অবসান এবং আগস্ট বিপ্লব-পরবর্তী অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশের দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান এবি পার্টির চেয়ারম্যান।
আজ বুধবার এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান দলীয়ভাবে এবং ফেনীতে তাঁর নির্বাচনী এলাকার পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দুটি পৃথক চিঠি হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী নেতাদের বক্তব্য শোনেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী এবি পার্টিকে ধন্যবাদ জানিয়ে দেশ ও জনগণের পক্ষে ইতিবাচক রাজনীতির ওপর গুরুত্বারোপ করেন। নেতারা জুলাই-আগস্টের উত্তাল সময়ের বিভিন্ন স্মৃতিচারণা করেন।
এবি পার্টির প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এবং দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা।
সাক্ষাৎকালে এবি পার্টির পক্ষ থেকে জাতীয় গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে জুলাই সনদ বাস্তবায়ন ও সাংবিধানিক সংস্কার পরিষদ নিয়ে সৃষ্ট বিতর্ক নিরসনে সমঝোতামূলক গ্রহণযোগ্য পদক্ষেপ নেওয়া, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় রাজনৈতিক দল ও নাগরিক সমাজকে নিয়ে একটি সর্বজনীন পরামর্শ সভার আয়োজন করা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আস্থা ফিরিয়ে আনতে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় রোধে সুবিধাজনক সময়ে যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে সরকারের কঠোর অবস্থানের বার্তা দেওয়া।
পাশাপাশি মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে বাংলাদেশ পুনর্গঠন, গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনামলে সংঘটিত জুলুম-নির্যাতন এবং জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যার বিচার নিশ্চিত করা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে দেখতে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে দেখতে যান জামায়াত আমির।
৬ ঘণ্টা আগে
বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আজ বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানান তিনি।
৭ ঘণ্টা আগে
শফিকুর রহমান বলেন, ‘এই সংসদ জুলাই শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে, আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দোসর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই রাষ্ট্রপতি তিন কারণে অপরাধী, তাঁর বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না।’
১১ ঘণ্টা আগে
এ সময় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিন শব্দের একটি পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘Get out Chuppu.’
১১ ঘণ্টা আগে