Ajker Patrika

হজ পালনে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
হজ পালনে সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির
সিলেট নগরীর কুদরত উল্লাহ মসজিদে জুমার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। ছবি: আজকের পত্রিকা

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে আগামীকাল বুধবার সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আজ মঙ্গলবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র হজ পালন করতে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। হজ পালন শেষে তিনি আগামী ১ জুন দেশে ফিরবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত