
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের ‘অবহেলায়’ হামে আক্রান্ত হয়ে তিন শতাধিক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, ইউনূস সরকারের গাফিলতিতে এই ঘটনা ঘটছে বলে বিশেষজ্ঞরা তথ্য–প্রমাণসহ বলেছেন। অন্যান্য অনেক বিষয়ের সঙ্গে শিশুদের টিকাদান কর্মসূচিতে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। কিন্তু ইউনূস সরকারের অবহেলায় এতগুলো শিশুমৃত্যুর ঘটনা ঘটল।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্টদের বিচারের দাবি জানান প্রিন্স। আজ শনিবার দুপুরে রাজধানীর পুরান পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পল্টন শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
এ সময় সরকারের সমালোচনা করে প্রিন্স বলেন, ‘রহস্যজনক কারণে দোষীদের বিষয়ে সরকার নীরব ভূমিকা পালন করছে।’
প্রিন্স বলেন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দল মিলে অনেক অপ্রয়োজনীয় হাস্যরসের কথা বলে সময় নষ্ট করলেও এ ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে পর্যাপ্ত আলোচনা হলো না। হামে আক্রান্ত হওয়ার পর পর্যাপ্ত আইসিইউ সাপোর্ট না পাওয়ার কারণে অনেক শিশুর মৃত্যু হয়েছে। এই প্রকোপের আভাস পাওয়ার পরপরই সরকার আইসিইউ সাপোর্টের জন্য পরিকল্পিত উদ্যোগ নিলে অনেক মৃত্যু এড়ানো যেত।
সিপিবির এ নেতা বলেন, দেশে বেকারত্ব ও দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। চিকিৎসা সেবার জন্য জায়গা–জমি বিক্রি করতে বাধ্য হচ্ছে। ফলে প্রতি বছর লাখ লাখ মানুষ দরিদ্র হয়ে যাচ্ছে।
সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তায় পর্যাপ্ত সরকারি হাসপাতাল গড়ে তোলার আহ্বান জানান সিপিবির এ নেতা।
দলের পল্টন থানা শাখার সম্পাদক রফিজুল ইসলাম রফিকের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– সিপিবি ঢাকা মহানগরের সম্পাদক মণ্ডলীর সদস্য ত্রিদিব সাহা, সিপিবি পল্টন থানার সভাপতি মুর্শিকুল ইসলাম শিমুল ও হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৮ ঘণ্টা আগে