
বিএনপির সহসাংগঠনিক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে ‘পরিকল্পিতভাবে হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী ও সাবেক মহিলা কাউন্সিলর নাসিমা আক্তার কল্পনা। পাশাপাশি তিনি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন উদ্ধৃত করে তৎকালীন এসবির প্রধান ও বর্তমান আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবি করেছেন।
আজ রোববার (৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে শহীদ পিন্টু স্মৃতি সংসদ আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন।
প্রতিবাদ সভায় নাসিমা আক্তার কল্পনা বলেন, ‘আমি বহুবার বলেছি, আমার স্বামীকে হত্যা করা হয়েছে। স্বাধীন তদন্ত কমিশন এখন প্রমাণ করেছে যে এটি ছিল পরিকল্পিত হত্যাকাণ্ড। হাইকোর্টের চিকিৎসার নির্দেশ অমান্য করে তাঁকে রাজশাহী কারাগারে পাঠানো হয়। রিমান্ড ও নির্যাতনের কারণে তাঁর চোখ নষ্ট হয়ে যায়। থেরাপির জন্য আদালতের আদেশ থাকলেও তা পালন করা হয়নি।’
নাসিমা আক্তার অভিযোগ করে বলেন, তাঁর পরিবারের ব্যবসা-বাণিজ্য বন্ধ করে দেওয়া হয়, এমনকি সন্তানের পড়াশোনার টাকাও এনবিআর থেকে তুলে নেওয়া হয়। আওয়ামী লীগ-সমর্থিত স্থানীয় নেতা-কর্মীরা পিন্টুর জনপ্রিয়তায় আতঙ্কিত হয়ে তাঁকে প্রতিদিন ‘আটকে রাখার’ নির্দেশ দিত এবং একদিনের জন্যও তাঁকে কারাগার থেকে বের হতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
শহীদ পিন্টু স্মৃতি সংসদের সভাপতি রফিক আহমেদ ডলার বলেন, স্বাধীন তদন্ত কমিশনের রিপোর্টে প্রমাণিত হয়েছে যে তৎকালীন সিআইডির কর্মকর্তারা, বিশেষ করে আব্দুল কাহহার আকন্দ, নূর মোহাম্মদ এবং বর্তমান আইজিপি বাহারুল আলম পিলখানা হত্যাকাণ্ড ও পিন্টুকে অন্যায়ভাবে গ্রেপ্তারে ভূমিকা রেখেছিলেন।
প্রতিবাদ সমাবেশে অ্যাডভোকেট সোহাগের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন শহীদ পিন্টু স্মৃতি সংসদের সেক্রেটারি আলমগীর কবির সেলিম, সাবেক কাউন্সিলার বিএনপি নেতা মোহন, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম প্রমুখ।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১১ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৩ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে