ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বৈঠকের পর এবার কানাডিয়ান পলিটিক্যাল কাউন্সিলর ব্রেডলি কোর্টসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। আজ বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাংগঠনিক সম্পাদক ও বিদেশ বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ ও নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল অংশ নেন।
বৈঠকের বিষয়টি নিশ্চিত করে শামা ওবায়েদ আজকের পত্রিকাকে জানান, দলের কূটনৈতিক কার্যক্রমের অংশ হিসেবেই সৌজন্য সাক্ষাতের উদ্দেশ্যে ব্রেডলির সঙ্গে বসেছে বিএনপি। বৈঠকের আলোচনার বিষয়ে জানতে চাইলে শামা বলেন, দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে তিনি (ব্রেডলি) আমাদের কাছে জানতে চেয়েছেন। তাঁর জিজ্ঞাসার বিপরীতে বিএনপির পক্ষ থেকে দেশের বিরাজমান পরিস্থিতি বিশেষত রাজনীতি এবং মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে তুলে ধরা হয়েছে। দেশে এখন যা ঘটছে, বিরোধী দলের নেতা-কর্মীরা যে নির্যাতন-নিপীড়নের শিকার হচ্ছেন, সে সম্পর্কে তাকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।
নির্বাচন নিয়ে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচন নিয়ে বিশেষ কোন আলোচনা হয়নি।’
এর আগে গত বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে সাক্ষাত করে বিএনপির একটি প্রতিনিধি দল।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১২ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৯ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে