
দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে অবশেষে দেশের মাটিতে পা রাখলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে দেশে ফিরেছেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। রাজনীতির বাইরে ও ভেতরে—এই প্রত্যাবর্তনকে ঘিরে ছিল আবেগ, কৌতূহল ও আলোচনার ঢেউ।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা ৫৪ মিনিটে সপরিবারে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করেন। ভিআইপি লাউঞ্জে তারেক রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা।

এরপর সব আনুষ্ঠানিকতা শেষে লাল সবুজ রঙের একটি বুলেটপ্রুফ গাড়িতে চড়ে তিনি রওনা হন পূর্বাচলের ৩০০ ফুটে গণসংবর্ধনা মঞ্চের দিকে।
এই দিনের প্রতিটি মুহূর্ত ধরা পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের ফ্রেমে। দেশে ফেরা উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুপুর ২টা পর্যন্ত ধারাবাহিকভাবে সাতটি পোস্ট দেন তারেক রহমান। প্রতিটি পোস্টে ফুটে ওঠে দীর্ঘ প্রবাসজীবন শেষে দেশে ফেরার অনুভূতি, আবেগ ও কৃতজ্ঞতার ভাষা।

দিনের শুরুতেই, ভোর ৫টা ১৫ মিনিটে। বিমানে বসা একটি ছবি—সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ ক্যাপশন, ‘ফেরা।’ যেন একটি শব্দেই বলা হলো দীর্ঘ অপেক্ষার গল্প।
এরপর সকাল ৯টা ৫৪ মিনিটে আসে আরেকটি ছবি। বিমানের জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকা দৃশ্যের সঙ্গে লেখা—‘দীর্ঘ ৬ হাজার ৩ শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে!’ সংখ্যার ভেতর দিয়ে প্রকাশ পেল নির্বাসনের দীর্ঘ সময়ের ভার।

সকাল ১০টা ১৮ মিনিটে নিজের ও স্ত্রী জুবাইদা রহমানের দুটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘অবশেষে সিলেটে, বাংলাদেশের মাটিতে!’ দেশের মাটিতে প্রথম পা রাখার মুহূর্তটি যেন আলাদা গুরুত্ব পায় এই পোস্টে। দুপুর ১২টা ১৯ মিনিটে বিমানবন্দরে প্রবেশের একটি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘অবশেষে প্রিয় দেশের মাটিতে!’ —একই অনুভূতি, কিন্তু আরও দৃঢ় উচ্চারণে।
এর কিছুক্ষণ পর, দুপুর ১২টা ৪১ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে কথোপকথনের একটি ভিডিও পোস্ট করেন তারেক রহমান। সেখানে লেখা, ‘প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জ্ঞাপন।’ এটি শুধু সৌজন্য নয়, রাজনৈতিক বার্তাও বহন করে বলে মনে করছেন অনেকে।

দুপুর ১২টা ৫২ মিনিটে আসে দিনের সবচেয়ে আবেগঘন দৃশ্য। খালি পায়ে দেশের মাটি স্পর্শ করার একটি ভিডিও। ক্যাপশন, ‘খালি পায়ে দেশের মাটিতে।’ প্রতীকী এই মুহূর্তে ফুটে ওঠে শিকড়ের টান ও আত্মিক সংযোগ।
সবশেষে দুপুর ১টা ৪৯ মিনিটে বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চে যাওয়ার একাধিক ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সবার প্রতি কৃতজ্ঞতা।’ দীর্ঘ যাত্রার শেষে সমর্থন ও ভালোবাসার স্বীকৃতি হিসেবেই ধরা পড়ে এই পোস্ট।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৯ ঘণ্টা আগে