
সংসদে গতানুগতিক বিরোধী দলের ভূমিকা পালনের পরিবর্তে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর রাজনীতি করতে চায় জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
আজ শনিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতাদের যখন ফাঁসি কার্যকর করা হচ্ছিল, সাবেক প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া হরতাল ঘোষণা দিয়েছিলেন উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জামায়াত আমির। তিনি বলেন, ‘আজকে তাঁর (খালেদা জিয়া) সন্তানের ওপরে দেশ পরিচালনার দায়িত্ব পড়েছে। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই, এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া-পাওয়ার কেন্দ্র।’
শফিকুর রহমান বলেন, ‘সরকারি দল যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবে, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। অতীতে আমরা বিরোধী দল দেখেছি। নির্বাচন যেমন আমি-ডামি ছিল, বিরোধী দলও তেমনি আমি-ডামি ছিল। এই ধরনের কোনো বিরোধী দল কোনো দেশের জন্য ভালো কোনো বার্তা বয়ে আনতে পারে না।’
সরকারের গৃহীত সব সংগত পদক্ষেপে বিরোধী দলের পূর্ণ সমর্থন থাকবে জানিয়ে জামায়াত আমির বলেন, ‘কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে, সরকার কোনো অসংগত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছে... সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা, সেটাই আমরা পালন করব। আমরা জাতীয় অধিকারের পক্ষে দাঁড়াব এবং জাতিকেও আমাদের সঙ্গে শামিল থাকতে বলব।’
এর আগে একই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশের মানুষ অনেক প্রত্যাশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে এবং জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এ সময় দেশের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আজকে আমাদের এই ইফতার মাহফিলে, আসুন, আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে, আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন, আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই, যার মাধ্যমে আল্লাহ আমাদের এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনে কাজ করার তৌফিক দেবেন।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, মির্জা আব্বাস, জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকসহ অন্য রাজনৈতিক নেতারা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৫ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
৭ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১২ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৫ ঘণ্টা আগে