
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘দেবিদ্বারে কোনো কোরামবাজি চলবে না, হেডম দেখানো যাবে না। আমার কাছে কোনো অন্যায় আবদার নিয়ে আসা যাবে না। হাটবাজার নিয়মতান্ত্রিকভাবে হবে। রাজনীতিকে পেশা বানাবেন না, পেশার পাশাপাশি রাজনীতি। ছবির রাজনীতি, পদের রাজনীতি এসব করা যাবে না। যারা নেতার তেলবাজি করে, এগুলো মানুষ পছন্দ করে না। নেতার ভালো কাজের সুনামের পাশাপাশি ভুল হলে তাঁর সমালোচনা করতে হবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ দেবিদ্বার সংসদীয় আসনে বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার পর গতকাল রাত সাড়ে ৮টায় দেবিদ্বার এনসিপির কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে এক বৈঠকে হাসনাত আবদুল্লাহ এসব কথা বলেন।
নেতা-কর্মীদের অনুরোধ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ভোটের আগে আপনারা মানুষের বাড়ি বাড়ি গিয়েছেন, এখনো তেমনি বাড়ি বাড়ি গিয়ে যুবকদের উন্নয়নে বেকারত্ব দূর করতে কীভাবে কাজ করা যায়, তা-ই করেন। মনে রাখবেন, আপনারা বিজয় পাননি, আপনারা দায়িত্ব পেয়েছেন। এত দিন আপনারা ওয়াদা করে আসছেন, এখন ওয়াদা পূরণের সময় আসছে। আগামী ৫ বছর শুধু কাজ, উদ্যাপনের কোনো সময় নেই। আল্লাহ যেন আমাদের অহংকারী না বানায়।’
এ সময় ছাত্রসংগঠনের নেতাদের উদ্দেশ করে এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘ছাত্ররাজনীতি কখনো পড়াশোনা কিংবা কর্মসংস্থানের বিকল্প নয়। ছাত্রসংগঠন একটি দলকে যেমন এগিয়ে নিতে পারে, পক্ষান্তরে তাদের কর্মকাণ্ডের কারণে দলের আবার ক্ষতি হয়ে যেতে পারে। মাদক, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। সমাজে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করা হবে।’
হাসনাত আবদুল্লাহ বলেন, তরুণদের সঠিক পথে রাখতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় সমাজের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। তিনি সবাইকে সচেতন থেকে কিশোর অপরাধ প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘এবার একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে, যেখানে কোনো খুন হয়নি। এর আগে খুনবিহীন এমন কোনো নির্বাচন হয়নি। শান্তিপূর্ণ নির্বাচন করতে গিয়ে প্রশাসন একটু কঠোর ছিল, সে ক্ষেত্রে আপনারা মনে কিছু নেবেন না।’
এ সময় ১১ দলীয় জোটের নেতারাসহ এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও যুবশক্তির নেতারা উপস্থিত ছিলেন।

ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১১ ঘণ্টা আগে
এবারের নির্বাচনে শুধু জাতীয় পার্টি বাদে সব দল ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিল। শুধু জাতীয় পার্টিই একক দল হিসেবে ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। তাই যুক্তিসংগতভাবে বলা যায়, ‘না’ ভোটের পক্ষের অধিকাংশ ভোটই জাতীয় পার্টির, তথা লাঙ্গলের...
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক আইন ও স্বীকৃত আইনি কাঠামোর তোয়াক্কা না করে জাতীয় নেতা ও রাষ্ট্রপ্রধানদের লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যার যে প্রবণতা ক্রমেই...
১৩ ঘণ্টা আগে
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘ইসরায়েল ইরানকে ধ্বংস করার পাঁয়তারা করছে কেন? তাদের শক্তির উৎস কোথায়? কোথা থেকে তারা মদদ পায়? সারা বিশ্বের মানুষ জানে। তাদের আক্রমণের মাধ্যমে মনে হয় সেই আদিম যুগের সেই কথা—‘জোর যার মুল্লুক তার’। এখন এটা আদিম যুগ না। জোর যার মুল্লুক বলে আপনি
১৫ ঘণ্টা আগে