
সরকার গঠনের পরও ‘মব জাস্টিস’ চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। গতকাল বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে তাঁর ফেসবুক পেজে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে নুর লেখেন, ‘সরকার গঠনের পরও মব জাস্টিস চলতে থাকলে দেশে স্থিতিশীলতার পরিবর্তে নৈরাজ্য বাড়বে। দেশে কর্মরত কূটনৈতিক ও আন্তর্জাতিক অঙ্গনে নেগেটিভ বার্তা যাবে; যা আমাদের কারও জন্যই ভালো কিছু বয়ে আনবে না।’ তিনি আরও লেখেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণে ইতিবাচক মানসিকতায় আমাদের দায়িত্বশীল নাগরিকের পরিচয় দিতে হবে। মনে রাখতে হবে, দেশে নতুন কোনো সংকট তৈরি হলে অভ্যুত্থানের শক্তিসমূহই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।’
এর আগে বুধবার রাত ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবুর রহমানের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে ছাত্র-জনতা। মূলত গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে অবস্থান করা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত হয়ে এ ভাঙচুর চালায় ছাত্র-জনতা।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১৩ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৫ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
২০ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে