
মন্ত্রী তো সত্য কথা বলেছেন! উনি মনে করেন ভারতের দয়াতেই ওনারা বেঁচে আছেন। দেশে যখন নির্বাচন হয়, যে নির্বাচনই হোক তাতে ভারত সমর্থন করেছে। ২০১৪ সালের নির্বাচনেও এমনটা হয়েছিল। সুতরাং উনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উনি কী অন্যায় করেছেন! সত্য কথা বলা তো অপরাধ হতে পারে না। সে জন্যই পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনকে পদোন্নতি দিয়ে ডেপুটি প্রাইম মিনিস্টার করা এবং বাণিজ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ রোববার গণস্বাস্থ্য নগর কেন্দ্রের নিজ কার্যালয়ে সংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আজকে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয় এবং খোদা না করুন প্রধানমন্ত্রীর পতন হয় তাহলে তো সবার আগে পালিয়ে যাবে হাছান মাহমুদ, তারপরে ওবায়দুল কাদের। কিন্তু এই ভদ্রলোক দাঁড়িয়ে থাকবেন। সে জন্যই আমি মনে করেছি তাকে বিচারে না এনে প্রমোশন দেওয়া উচিত।’
তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অসহায় এমন পরিপ্রেক্ষিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘এই মুহূর্তে ওনার পদত্যাগ করা উচিত। উনি তো ব্যবসায়ী, তাই উনি সব সময় ব্যবসায়ীদের স্বার্থই দেখে থাকেন, সাধারণ মানুষের নয়।’
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ডা. জাফরুল্লাহ চৌধুরীর কয়েকটি পরামর্শ মেনে কাজ করেন তাহলে একেবারে ভরাডুবি না হয়ে অন্তত ১০০টি আসনে বিজিত হতে পারবেন বলেও জানিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আপনাকে তাঁর উপদেষ্টা হিসেবে ডাকে তাহলে কী আপনি সাড়া দেবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী যদি আমার কিছু নির্দিষ্ট শর্ত যেমন, তারসঙ্গে সব সময় দেখা করার সুযোগ থাকতে হবে, টেলিফোনে কথা বলার সুযোগ থাকতে হবে এবং যদি কোনো কারণে তিনি যদি আমাকে উপদেষ্টা হিসেবে না রাখতে চান তাহলে অবশ্যই কারণ দর্শিয়ে নোটিশ দিতে হবে অর্থাৎ জবাবদিহিতা থাকতে হবে। এগুলো যদি তিনি মেনে নেন তাহলে অবশ্যই যাব।’

চট্টগ্রামের সীতাকুণ্ডে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর গলাকেটে হত্যাচেষ্টার নৃশংস ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ সোমবার (২ মার্চ) এক বিবৃতিতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের...
২ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই সনদ বিবেচনায় রেখে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। সচিবালয়ে আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
৭ ঘণ্টা আগে
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশনায় ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’ এবং ‘জুলাই গণহত্যা ও গুমের বিচার পর্যবেক্ষণ বিষয়ক কমিটি’ গঠন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলের যৌথ আগ্রাসন, মধ্যপ্রাচ্যব্যাপী যুদ্ধ ও গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির নেতারা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের দস্যুতা গোটা পৃথিবীকে নতুন করে এক মহাযুদ্ধের ঝুঁকির মুখে ফেলেছে।
১ দিন আগে