
ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হলেও ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ঢাকা-১৩ আসনের প্রার্থী মাওলানা মামুনুল হক। তিনি বলেছেন, ‘ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে। ভবিষ্যতের বাংলাদেশের ভাগ্য এবং জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে।’
আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
খেলাফত মজলিসের আমির বলেন, ‘আমরা অত্যন্ত দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, জুলাই বিপ্লবের চেতনাকে যদি ধ্বংস করার চেষ্টা করা হয়, তাহলে সেখানে আমরা আনকম্প্রোমাইজিং থাকব। আমরা কোনো নমনীয়তা এবং কোনো ধরনের কম্প্রোমাইজ জুলাই বিপ্লবের চেতনার ক্ষেত্রে করতে পারব না। কাজেই সকল মহলকে আমরা সেই বিষয়ে স্পষ্ট বার্তা দিতে চাচ্ছি।’
মামুনুল হক বলেন, ‘নির্বাচনটার বিষয়ে আমরা গতকাল (বৃহস্পতিবার) থেকে বলে আসছি, আমরা আমাদের প্রতিক্রিয়া ইতিবাচকভাবেই ব্যক্ত করতে চাচ্ছি। কিন্তু এটা পরিষ্কার, নির্বাচনটা একটা সময় পর্যন্ত অথবা ভোট গ্রহণ হওয়া পর্যন্ত মোটামুটি দৃশ্যমান রাখা হয়েছে, যেন কোনো গন্ডগোল না হয়।’
মামুনুল হক আরও বলেন, ‘কিন্তু ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আমাদের কাছে একেবারেই দিবালোকের ন্যায় স্পষ্ট, ভোট গ্রহণটা যেভাবে হয়েছে, ভোট গণনাটা তার সম্পূর্ণ উল্টোভাবে হয়েছে। সেখানেই ভবিষ্যতের বাংলাদেশের ভাগ্য এবং জনরায়ের প্রতি চরমভাবে অশ্রদ্ধা প্রদর্শন করা হয়েছে, অসম্মান করা হয়েছে। এটা যারা করেছে, বাংলাদেশের কাছে তাদের দায়ী থাকতে হবে ইনশা আল্লাহ। ইতিহাস বারবার ফিরে আসে; বাংলাদেশের মানুষ তাদের এই ব্যালটের অধিকার অবশ্যই উদ্ধার করে ছাড়বে ইনশা আল্লাহ, সেই প্রত্যয় আমরা ব্যক্ত করছি।’

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
৮ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১০ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৫ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১৮ ঘণ্টা আগে