
এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ‘বিগত ১৫ বছরের জঞ্জাল পরিষ্কার করতে না পারলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না। এ জন্য অন্তর্বর্তী সরকারকে যুক্তিসংগত সময় দিতে হবে।’
আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অলি আহমদ বলেন, কিছু কিছু লোক দেশকে এখনো অস্থিতিশীল করার চেষ্টা করছে। দেশের বিভিন্ন খাতে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, তার গতি অনেকটাই কম। দেশকে রক্ষায় বড় রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, রাজনীতিবিদরা ন্যায়পরায়ণ না হলে শুদ্ধ সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়। রাজনীতিবিদরা সততার উদাহরণ সৃষ্টি করতে পারলেই দেশ সঠিক পথে এগোবে। এ সময় তিনি আওয়ামী লীগের সঙ্গে কোনো আপস হতে পারে না উল্লেখ করে বলেন, স্বৈরাচারী মনভাবের কারণে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তাঁরা মানুষকে মানুষ মনে করেনি। এখনো তাঁরা জনগণকে হেয় করে বিবৃতি দিচ্ছে।
সম্মেলনে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ডক্টর রেদোয়ান আহমেদকে মহাসচিব করে ২৫১ সদস্যের নতুন কেন্দ্রীয় কমিটি ঘেষেণা করেছে দলটি। সন্ধ্যায় নতুন কমিটি ঘোষণা করেন অলি আহমদ।
কমিটিতে মো. নুরুল আলম, ডক্টর নেয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, সৈয়দ মাহামুদ মোরশেদ, কে কিউ ই সাকলায়েন, মো. হামিদুর রহমান খান, অ্যাডভোকেট চৌধুরী এ. এম খায়রুল কবির খান পাঠান ও অধ্যাপক ওমর ফারুককে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
এ ছাড়া অধ্যাপক ডক্টর এম এ গফুর, সিরাজ হক সিরাজ, জাফর আহমদ চৌধুরী, মোকফার উদ্দিন চৌধুরী (মাহে আলম), জাহাঙ্গীর রেজা চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।
কমিটিতে উপদেষ্টা হিসেবে আছেন সাবেক পিপি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ইলিয়াছ তালুকদার, এ কে এম শামশুল হক, অ্যাডভোকেট মো. মোকলেসুর রহমান, অধ্যক্ষ আবদুস সালাম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা কারিমা খাতুন, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যাপিকা শামসুন নাহার সিদ্দিকা, সৈয়দ নাজমুল আরেফিন ইসলাম (কামাল), ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আজিজ, এ. টি. এম. জাহিদ হাসনাত বুলবুল ও আশেকুল ইসলাম পানু।
যুগ্ম মহাসচিব করা হয়েছে বিল্লাল হোসেন মিয়াজী, সালাহ উদ্দীন রাজ্জাক, রিয়াসাদ উদ্দিন, অ্যাডভোকেট আবুল হাশেম ভূঁইয়া, অ্যাডভোকেট উম্মে শাহিদা মাহাফুজা হককে। এ ছাড়া কমিটিতে অধ্যক্ষ মাহবুবুর রহমানকে দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব), ওমর ফারুক সুমনকে সহ-দপ্তর সম্পাদক এবং অধ্যক্ষ আবু তাহের, সাইদুর রহমান রূপা চৌধুরী, এস, এম শফিউল আজম জুয়েল, মোহাম্মদ সোলায়মান হোসেন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, অ্যাডভোকেট এইচ এম নুরে আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে জামায়াত কোনো আপস করবে না। আমাদের শীর্ষ নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির কাষ্ঠে জীবন দিয়েছেন। কিন্তু পতিত ফ্যাসিস্ট সরকারের সঙ্গে কোনো আপস করেননি। দেশ ও জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে।
১১ ঘণ্টা আগে
সাবেক পুলিশপ্রধান বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার প্রসঙ্গে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ‘বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, এটা ইন্টারপোলের কৃতিত্ব। তার বিরুদ্ধে রেড অ্যালার্টও বর্তমান সরকার জারি করে নাই। তবে বেনজীর আটক বাংলাদেশের একটা অর্জন।...
১৪ ঘণ্টা আগে
আমি সীমান্ত হত্যাকাণ্ড এবং পুশ ইন সম্পর্কিত একটি বিশেষ আলোচনা করার প্রস্তাবে নোটিশ দিয়েছিলাম। সংসদের মুলতবি শাখা থেকে চিঠি দিয়ে আমাকে জানানো হয়– আজকে রবিবার এই বিষয়টি আলোচনা করার জন্য গৃহীত হয়েছে এবং এর অনুলিপি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে।
১৮ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের বাজেট বাস্তবায়নে প্রতি তিন মাস অন্তর অগ্রগতি পর্যালোচনা ও তথ্য উন্মুক্ত করার দাবি জানিয়েছে গণসংহতি আন্দোলন (জিএসএ)। বাজেট ঘাটতি, রাজস্ব আহরণ, খাতভিত্তিক বরাদ্দ ও সামষ্টিক অর্থনীতির ঝুঁকি নিয়ে দলটি বিস্তারিত মূল্যায়ন তুলে ধরেছে।
১ দিন আগে