ভারত-পাকিস্তান ম্যাচের আগে চোখ রাঙিয়েছিল বৃষ্টি।
টস করছেন দুই অধিনায়ক সালমান আঘা এবং সূর্যকুমার যাদব।
আরও একবার টসের পর হাত মেলাননি দুই দলের অধিনায়ক সালমান ও সূর্যকুমার যাদব। এর সূত্রপাত হয়েছিল গত সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে। এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চে তিনবার মাঠে গড়িয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ। কোনোবারই দুই দলের খেলোয়াড়েরা হাত মেলাননি।
অভিষেক শর্মাকে শূন্য রানে ফিরিয়ে সাইম আইয়ুবের উদ্যাপন।
ভারতের ইনিংসে ৪০ বলে ১০ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৭৭ রানের ঝলমলে ইনিংস খেলেন ঈশান কিষান।
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব খেলেন ২৯ বলে ৩২ রানের ইনিংস।
ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবকে আউট করেন পাকিস্তানের রহস্যময় বোলার উসমান তারিক। ৪ ওভারে ২৪ রান দিয়ে ১ উইকেট শিকার করেন পাকিস্তানি এই স্পিনার।
পাকিস্তানের ইনিংসের প্রথম ওভারেই দুই উইকেট তুলে নেন বুমরাহ।