
প্রবাসী বাংলাদেশিদের জন্য শিগগিরই ‘প্রবাসী কার্ড’ চালু করা হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রবাসীদের জন্য এই কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আজ শনিবার সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী বলেন, সরকার ক্ষমতায় আসার পর প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে শিগগিরই প্রবাসীদের জন্য বিশেষ সুবিধাসংবলিত প্রবাসী কার্ড চালু করা হবে।
মন্ত্রী জানান, বর্তমানে স্পেনে অবস্থানরত প্রায় ২৫ হাজার অনথিভুক্ত বাংলাদেশিকে বৈধকরণের বিষয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
মন্ত্রী আরও বলেন, সরকারের নেওয়া ১৮০ দিনের অগ্রাধিকারভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে বন্ধ হয়ে থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে কাজ চলছে। বিশেষ করে সৌদি আরব, মালয়েশিয়াসহ মধ্যপ্রাচ্যের যেসব দেশে শ্রমবাজার বন্ধ রয়েছে, সেগুলো দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি স্ট্যান্ডিং কমিটিও গঠন করা হয়েছে এবং সেখানে শিক্ষা মন্ত্রণালয়কেও অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রী বলেন, বন্ধ শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে এক মাসের মধ্যে ইতিবাচক অগ্রগতির তথ্য পাওয়া যাবে।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বর্তমানে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রয়েছে এবং আগামী দিনগুলোতেও তা স্থিতিশীল রাখতে সরকার সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী বলেন, সিলেট অঞ্চল পানিসম্পদ ব্যবস্থাপনার দিক থেকে একটি গুরুত্বপূর্ণ জোন। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ—এই চার জেলায় প্রায়ই সীমান্তের ওপার থেকে ঢলের পানি এসে বন্যা সৃষ্টি করে। এ অঞ্চলে বন্যা ও নদীভাঙন মোকাবিলায় জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, বিএনপির ইশতেহারে ‘প্রবাসী কার্ড’ বিষয়ে বলা হয়েছে, এই কার্ডে তথ্য, দক্ষতা ও চাকরির শর্ত সংরক্ষণ থাকবে। ব্যাংক পেমেন্ট গেটওয়েতে যুক্ত থাকবে, থাকবে সহজ রেমিট্যান্স প্রেরণের সুবিধা। এতে রেমিট্যান্সে বাড়তি প্রণোদনা পাওয়া যাবে এবং দেশে ফেরত প্রবাসীদের সামাজিক সুরক্ষা প্রদান করা হবে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে