
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা অগ্রণী ব্যাংকের দুটি লকারে স্বর্ণ ছাড়াও হীরা, মুক্তা, মূল্যবান পাথর ও বিদেশি উপঢৌকন পণ্যের সন্ধান পাওয়া গেছে। তবে এসবের সংখ্যা বা পরিমাণের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। চূড়ান্ত তালিকা এখনো প্রস্তুত হয়নি বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।
গত ১৭ সেপ্টেম্বর জব্দ করা অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার ওই দুটি লকার ভেঙে মঙ্গলবার (২৫ নভেম্বর) ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গেছে। পরদিনই স্বর্ণের সঙ্গে হীরা, মুক্তাসহ অন্যান্য মূল্যবান ধাতু পাওয়ার কথা জানা গেল।
এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) এক জ্যেষ্ঠ কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘স্বর্ণ বলতে সবই অলংকার। স্বর্ণ ছাড়া ডায়মন্ডও আছে, কিছু পাথর আছে, সব দামি দামি। বিভিন্ন ধরনের বিদেশি উপহার আছে। মোস্ট অব সোনাই আরকি। তারপরে পার্ল আছে।’
চূড়ান্ত তালিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তালিকা চূড়ান্ত হয়নি। লকার ভাঙার সময় যেসব পক্ষ উপস্থিত ছিল, সবাই সই করবে, তারপরে কপি যে যার মতো করে পাবে। এটা একটা যৌথ উদ্যোগ।’
জব্দকৃত মূল্যবান এসব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে জানিয়ে সিআইসির ওই কর্মকর্তা বলেন, ‘এটা সরকারি কোষাগারে যাবে। আমাদের আইনে যা আছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এনবিআর সূত্র জানায়, এসব সম্পদের তথ্য গোপন ও কর ফাঁকির অভিযোগে এখন শেখ হাসিনার নামে মামলা দায়ের করা হবে।
সিআইসির জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, ‘উনি (শেখ হাসিনা) এসব সম্পদ দেখাননি, লকার আছে, সেগুলো গোপন করেছেন। কর ফাঁকি দিয়েছেন। কর ফাঁকির অভিযোগে উনার বিরুদ্ধে মামলা হবে। মামলা প্রমাণিত হলে সাধারণত জেল-জরিমানা হয়। উনি যদি দেশে আসেন, এসে যদি কন্টেস্ট করেন, তাহলে করবেন। আইন তো খোলা উনার জন্য, সবার জন্য আইনটা সমান।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৩ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৮ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে