
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত পুত্রের পরিচয় দেওয়া মো. আসাদুজ্জামান হিরুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে চোরাচালান, হুন্ডি ব্যবসা, শুল্ক ফাঁকি, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে।
দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম আজ রোববার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
দুদক সূত্র জানিয়েছে, আসাদুজ্জামান হিরু বর্তমানে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেডের (এনডিই) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি গুলশান-১ ডিএনসিসি মার্কেটের সভাপতি এবং প্যারাগন, লন্ডন টাচ, প্যারিস গ্রুপ ও ওয়েস্ট ফিল্ড নামের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক।
অভিযোগে বলা হয়, রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব ব্যবসার আড়ালে অবৈধ পথে বিপুল সম্পদ গড়ে তোলেন আসাদুজ্জামান হিরু। তিনি ও তাঁর স্ত্রী ইসরাত জাহান চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ট্যাক্স জালিয়াতির মাধ্যমে হাজার কোটি টাকার মালিক হয়েছেন।
অভিযোগের প্রাথমিক মূল্যায়ন শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। অনুসন্ধান কার্যক্রম পরিচালনার জন্য দুই সদস্যের একটি দল গঠন করা হয়েছে। এর নেতৃত্বে আছেন দুদকের সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন। সদস্য হিসেবে রয়েছেন সংস্থার উপসহকারী পরিচালক মো. আবু তালহা।
অভিযোগের সত্যতা মিললে আসাদুজ্জামান হিরু ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে দুদক।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৭ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪২ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে