মাসের শুরুতে দাম কমেছে ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। ১২ কেজি এলপিজির দাম গত আগস্ট মাসে ছিল ১ হাজার ২৭৩ টাকা। এ মাসে তা ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা করা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এই দাম ঘোষণা করে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এই দর কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
তবে বিইআরসির বেঁধে দেওয়া দামে দেশের কোথাও ভোক্তা পর্যায়ে এলপিজি পাওয়া যায় না। বিইআরসি নির্ধারিত দাম থেকে সিলিন্ডার প্রতি ১৫০ টাকা থেকে ২০০ টাকা বেশি দিতে হয় ভোক্তাদের।
এর আগে গত মাসে ১২ কেজি এলপিজির দাম ৯১ টাকা কমিয়ে ১ হাজার ২৭৩ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটোগ্যাসের দাম ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা নির্ধারণ করা হয়।
গত মে মাসে দীর্ঘদিন পর সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৬৯০ টাকা থেকে বাড়িয়ে ৮২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তবে এবার সেই দামই রয়েছে। বাড়ানো হয়নি সরকারি কোম্পানির এলপিজির দাম।
গত জুন মাসে ১২ কেজি সিলিন্ডারের মূল্য ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়।

চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
১৬ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
২৫ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
৪০ মিনিট আগে
ডিপ্লোমেটিক (কূটনৈতিক) এলাকার নিরাপত্তা জোরদারের লক্ষ্যে নিয়মিত বাহিনীর পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ ছাড়া সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে