কোভিড-১৯ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বাড়ায় মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশে সাত লাখ ফাইজার টিকা এসেছে, যেগুলো চতুর্থ ডোজ হিসেবে স্বাস্থ্যকর্মীদের দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের বেশ কিছু দেশে কোভিড-১৯-এর নতুন ভ্যারিয়েন্ট জেএন.১-এর সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় উচ্চ ঝুঁকিপূর্ণ স্থানে যেমন হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তি, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম, তাদের সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করার পরামর্শ দেওয়া হলো।
একই সঙ্গে উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চতুর্থ ডোজ ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দেওয়া হলো। সার্জারি অথবা অন্য কোনো রোগের চিকিৎসার ক্ষেত্রে কেবল কোভিড-১৯ লক্ষণ বা উপসর্গ থাকলে কোভিড-১৯ পরীক্ষা করার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
এর আগে একই পরামর্শ দিয়েছিল করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ৪ জানুয়ারি কমিটির বৈঠক শেষে এসব পরামর্শের সুপারিশ করা হয়।
নির্দেশনার বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগনিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেন, ‘যারা হাসপাতালে কাজ করে, যাদের শ্বাসযন্ত্রের সংক্রমণের সমস্যা রয়েছে, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম; তাদের ক্ষেত্রে মাস্ক পরিধানের বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। সামগ্রিক সতর্কতা দেওয়া হয়নি।’
টিকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সম্প্রতি সাত লাখ ফাইজার টিকা দেশে এসেছে। এই টিকাগুলো হাসপাতাল কর্মী এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়া হবে, যাতে তাঁরা সুরক্ষিত থাকতে পারেন। দেশের সবাইকে টিকা দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সেটার হয়তো প্রয়োজন হবে না।’

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৩ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩৮ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে