চীনা সিনোফার্মের কোভিড টিকা বাংলাদেশে তৈরির উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে চীন–বাংলাদেশ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, চীনের রাষ্ট্রদূত লি জি মিং এবং ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মুক্তাদির এই চুক্তি স্বাক্ষর করেন।
আজ সোমবার বেলা ৫টায় চীন–বাংলাদেশ টিকা উৎপাদনের সমঝোতা চুক্তিটি স্বাক্ষরিত হয়।
আনুষ্ঠানিক এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বেসরকারি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইনসেপ্টার ভ্যাকসিন ইউনিট এই টিকা উৎপাদনের অনুমতি পেল। চীন থেকে সিনোফার্মের কাঁচামাল সরবরাহের বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছে ইনসেপ্টা। ফলে শিগগিরই বাংলাদেশে সিনোফার্মের কোভিড টিকা উৎপাদনের প্রক্রিয়া চূড়ান্ত ধাপে উপনীত হলো।
চুক্তি অনুযায়ী ইনসেপ্টা দেশে টিকা তৈরি করতে পারবে না। তারা স্থানীয়ভাবে কেবল চীনা টিকার বোতলজাতকরণ এবং লেবেলিং করবে। এতে ভ্যাকসিনের খরচও যথেষ্ট কম পড়বে বলে জানানো হয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তিন ধাপে বাংলাদেশকে ২১ লাখ টিকা উপহার পাঠিয়েছে চীন। এছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে দেশটি থেকে এখন পর্যন্ত ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এছাড়া দেশটির সঙ্গে দেড় কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে। এর মধ্যে ৮০ লাখ ডোজ এসেছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৪০ মিনিট আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে