
বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটভুক্ত (বিমসটেক) দেশগুলোর তরুণদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে একটি যুব উৎসব আয়োজনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনের সমাপ্তিতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার নির্দেশ দেন তিনি।
আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্মেলনের শেষে মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় ড. মুহাম্মদ ইউনূস বিমসটেকের পরবর্তী ঢাকা সম্মেলনে আলাদাভাবে যুবসমাবেশ আয়োজনের ওপর জোর দেন। তিনি বলেন, ‘যখন বিমসটেক নেতারা মিলিত হবেন, তখন আমাদের তরুণদের জন্য একটি পৃথক সম্মেলন আয়োজন করা উচিত। এটি সদস্য দেশগুলোর যুবসমাজকে একত্রিত করবে।’
প্রধান উপদেষ্টা বলেন, বিমসটেকের উচিত একটি যুব উৎসব আয়োজন করা, যেখানে প্রতিটি দেশ ভূমিকা রাখবে ও একটি দেশ নেতৃত্ব দেবে। এই আয়োজন তরুণদের মধ্যে সংযোগ আরও গভীর করবে।
প্রধান উপদেষ্টার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বিমসটেক মহাসচিব ইন্দ্র মণি পাণ্ডে বলেন, ‘এটি চমৎকার একটি উদ্যোগ! আমরা এগুলো বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেব।’
প্রধান উপদেষ্টা বিমসটেক মহাসচিবের কাছে সদস্য দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) আলোচনা সম্পর্কেও জানতে চান। এ বিষয়ে মহাসচিব জানান, ২১ বছর ধরে কোনো বাণিজ্য ও বাণিজ্যমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত হয়নি, সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৪ সালে। তিনি বলেন, ‘এ দীর্ঘবিরতির পর বাণিজ্যমন্ত্রীদের বৈঠক আয়োজনের জন্য আমরা কাজ করছি।’
প্রধান উপদেষ্টা বিমসটেকের কার্যক্রম আরও ফলপ্রসূ করতে বার্ষিক সভার ক্যালেন্ডার প্রস্তুতেরও নির্দেশ দেন। আজ অনুষ্ঠিত বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে সাতটি সদস্য দেশের রাষ্ট্রপ্রধানেরা উপস্থিত ছিলেন। সম্মেলনের শেষে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা বিমসটেকের চেয়ারম্যান পদ ড. মুহাম্মদ ইউনূসের কাছে হস্তান্তর করেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে