
মুজিব শতবর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর, ৩০টি মিটারগেজ ও ১৬টি ব্রডগেজ লোকোমোটিভের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার গণভবন থেকে ভার্চুয়ালিভাবে কমলাপুর রেলস্টেশনের রেল জাদুঘর ও ৪৬টি লোকোমোটিভের উদ্বোধন ঘোষণা করেন।
এই ভ্রাম্যমাণ রেল জাদুঘর সারা দেশের রেলপথে ঘুরবে। বঙ্গবন্ধুর জীবনসংগ্রাম, স্বাধীনতাযুদ্ধ আর ইতিহাস সমন্বয়ে এই জাদুঘর নির্মাণ করা হয়েছে। তা ছাড়া জাদুঘরটিতে ১৯২০ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী ঘটনাপ্রবাহ তুলে ধরা হয়েছে। ব্রডগেজ কোচের জাদুঘরটি পশ্চিমাঞ্চল এবং মিটারগেজের জাদুঘরটি পূর্বাঞ্চলে ঈদের পরে প্রদর্শন করা হবে। শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের জন্য এটি উন্মুক্ত থাকবে।
তা ছাড়া, ইঞ্জিনের সংকটে ধুঁকতে থাকা রেলে যোগ হলো নতুন ৪৬টি ইঞ্জিন। রেলওয়ের বহরে থাকা ২৬৩টি লোকোমোটিভের (ইঞ্জিন) ৭৩ শতাংশেরই বয়স ২০ বছরের বেশি, অর্থাৎ আয়ুষ্কাল শেষ হয়েছে। সংকট কাটাতে ৪০টি ব্রডগেজ ও ৩০টি মিটারগেজ ইঞ্জিন কিনছে রেল। এর মধ্যে ব্রডগেজ ইঞ্জিনের ১৬টি দেশে এসেছে। ব্রডগেজ ইঞ্জিনগুলোর পরীক্ষামূলক চলাচল শেষ হয়েছে। এসব ইঞ্জিন ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতিতে চলতে সক্ষম। আর মিটারগেজ লোকোমোটিভগুলো অক্টোবর থেকেই চলছে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে