
রাজধানীর জুরাইন কবরস্থানে আগামীকাল সোমবার লেখক, গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দীন উমরকে দাফন করা হবে। তার আগে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল ১০টায় তাঁর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হবে তাঁর জানাজা।
এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম।
তিনি আজকের পত্রিকাকে বলেন, আগামীকাল সকাল ১০টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর বাদ জোহর পারিবারিক আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে বদরুদ্দীন উমরের জানাজা হবে। এরপর তাঁকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে।
আজ সকাল ১০টার দিকে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে বদরুদ্দীন উমর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। বার্ধকব্যজনিত নানা জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন তিনি।
বদরুদ্দীন উমর তাঁর পেশাজীবন শুরু করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক হিসেবে। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন।
রাজনৈতিক জীবনে তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেন। একসময় তিনি পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ২০০৩ সালে জাতীয় মুক্তি কাউন্সিল নামে একটি দল প্রতিষ্ঠা করে এর সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
২০ মিনিট আগে
ভারতে পলাতক অর্থপাচার মামলার আলোচিত আসামি প্রশান্ত কুমার হালদারসহ (পি কে হালদার) ১৮ জনের বিরুদ্ধে দায়ের করা একটি মামলার অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় ৮৩ কোটি টাকা আত্মসাৎ ও জালিয়াতির অভিযোগে এই অভিযোগপত্র অনুমোদন দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের চার সহকারী পরিচালক উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। আজ সোমবার বিকেলে অধিদপ্তরের সম্মেলন কক্ষে তাঁদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল।
২ ঘণ্টা আগে
নিয়োগপ্রাপ্তরা হলেন সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. জাহিদুল ইসলাম এবং বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটির সাধারণ সম্পাদক মো. সুজাউল্লাহ।
২ ঘণ্টা আগে