
লেখক ও গবেষক বদরুদ্দীন উমরকে রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়েছে। আজ সোমবার (৮ সেপ্টেম্বর) বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে তাঁর মরদেহ মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়।
দাফন অনুষ্ঠানে শ্যামপুর এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা বলেন, বদরুদ্দীন উমর আজীবন সত্য, ন্যায় ও জনগণের পক্ষে ছিলেন। তাঁর মতো নির্ভীক চিন্তকের মৃত্যুতে জাতি এক অপূরণীয় ক্ষতির মুখে পড়ল।
এর আগে বেলা ১১টার দিকে মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সর্বস্তরের মানুষ, রাজনৈতিক নেতা ও সরকারের উপদেষ্টারা ফুলেল শ্রদ্ধা জানান।
শ্রদ্ধা নিবেদনকালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘জুলাই আন্দোলনের পক্ষে থাকায় বদরুদ্দীন উমর আজীবন প্রাসঙ্গিক থাকবেন। সত্যের পক্ষে তাঁর লড়াই ও লেখা আমাদের নতুন পথ দেখাবে।’
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘বদরুদ্দীন উমর ছিলেন মুজিববাদী সংবিধানের প্রবল বিরোধী। তিনি শেখ হাসিনা ও মুজিবের শাসনকে ফ্যাসিবাদী আন্দোলন হিসেবে দেখেছেন এবং জুলাই আন্দোলনকে গণ-অভ্যুত্থান আখ্যা দিয়েছেন।’ তিনি উমরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
গতকাল রোববার বিকেলে শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বদরুদ্দীন উমর শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি সর্বশেষ জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে