জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে টুঙ্গিপাড়ায় আয়োজিত হবে মুজিব বর্ষের সমাপনী অনুষ্ঠান। ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্যে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আগামী ১৭ মার্চ এই অনুষ্ঠানটি আয়োজিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় কমিটি এবং বাস্তবায়ন কমিটির সদস্য বৃন্দসহ বিভিন্ন অতিথিবৃন্দ অংশগ্রহণ করবেন। বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা এ আয়োজনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
১৭ই মার্চ জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের ১ নম্বর গেট সংলগ্ন এলাকায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালায় রয়েছে—জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী। থাকবে শিশুদের পক্ষ থেকে বক্তব্য। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং মুহাম্মদ ফারুক খান। অনুষ্ঠানটি টেলিভিশন চ্যানেল, অনলাইন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত হবে।
এ ছাড়া, ১৭ই মার্চ ২০২২ দুপুর সাড়ে ১২টায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, দুপুর আড়াইটা বিকেল ৪টা ৪০ মিনিট পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর পর, ১৮ই মার্চ থেকে উক্ত মঞ্চে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগিতায় এবং জেলা প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যবস্থাপনায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ ছাড়া, ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টুঙ্গিপাড়ার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে ‘‘মুজিব বর্ষ লোকজ মেলা’’ অনুষ্ঠিত হবে। এই মেলায় প্রতিদিন বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের ওপর বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন, স্যুভেনির প্রকাশ, পোস্টার প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে