বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ ও সেবার মান বাড়াতে স্মারকলিপি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ বুধবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এই স্মারকলিপি তুলে দেন ছাত্ররা।
বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে সমন্বয়কেরা জানান, বিমানবন্দরে প্রবাসীদের ইমিগ্রেশনে অযথা হয়রানি ও সময় বিলম্বের কারণে তাঁদের ভ্রমণে অনেক বেশি কষ্টকর হয়। এ ছাড়া প্রবাসীদের সঙ্গে বিমানবন্দরে খারাপ ব্যবহার বন্ধের দাবি জানান ছাত্ররা।
একই সঙ্গে বিমানবন্দরে প্রবাসীদের যথাযথ সম্মান দেওয়ার আহ্বান জানানো হয়। বাংলাদেশ বিমানের সেবার মান বাড়ানো ও টিকিটের দাম কমানোরও দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনিয়ম, দুর্নীতি ও সাধারণ মানুষ এবং রেমিট্যান্স–যোদ্ধাদের হয়রানি বন্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সেখানে যান। সে সময় বিমানবন্দরে কর্তব্যরত কর্মকর্তাদের কাছে বিভিন্ন অনিয়ম ও সমস্যার কথা উপস্থাপন করেন তাঁরা।

জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।
২ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
১৯ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
২৮ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
৪২ মিনিট আগে