
ভারত মহাসাগরীয় আঞ্চলের পাঁচ দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা মিলিত হচ্ছেন নয়াদিল্লিতে। এই সম্মেলনে যোগ দেবেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের আমন্ত্রণে তিনি ভারত সফরে যাচ্ছেন।
আগামী বুধবার থেকে শুক্রবার (১৯-২০ নভেম্বর) দিল্লিতে অনুষ্ঠেয় সপ্তম ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভে’ নামে এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন খলিলুর রহমান। গত বছর অভুত্থানে বাংলাদেশে ক্ষমতার পটপরিবর্তনের পর দুই দেশের মধ্যে উত্তেজনা চলছে। এমন সময়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের একজন শীর্ষ কর্মকর্তার ভারত সফর আলোচনার জন্ম দিয়েছে।
তাঁর ওপর পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পলাতক অবস্থায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল। এর আগেই বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে অনুরোধ জানিয়েছে। তবে মৃত্যুদণ্ড হওয়ায় বিষয়টি নতুন করে আলোচনার এসেছে।
অভুত্থানের সামনের সারিতে থাকা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এক মাসের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন। নিরাপত্তা উপদেষ্টা ‘শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন’ বলে তাঁর আশা।
নাহিদ বলেন, ‘আমরা জোর দাবি জানাব—এই রায় দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। অবিলম্বে দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে। সেটার জন্য অন্তর্বর্তী সরকারকে যথাযথ ভূমিকা ও কার্যকর উদ্যোগ নিতে হবে। আমরা শুনতে পেয়েছি, অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা ভারত সফর করছেন। আমরা আশা করব, তিনি শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে বাংলাদেশে ফিরবেন।’
কিন্তু নাহিদের এই আশার ভিত্তি কতটা? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভারত সফরে বিষয়টি নিয়ে আলোচনা হবে, তা নিয়ে সরকারের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে এই সম্মেলনে কী কী আলোচনা হবে, সে বিষয়ে এর আগে সরকার বিবৃতি দিয়ে জানিয়েছে।
নয়াদিল্লির সম্মেলনে কী হবে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯ থেকে ২০ নভেম্বর ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় সপ্তম ‘কলম্বো সিকিউরিটি কনক্লেভ’ নামে আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও মরিশাসের সঙ্গে গত বছর বাংলাদেশ পঞ্চম সদস্য হিসেবে কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দেয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় বলছে, অন্তর্বর্তী সরকার আঞ্চলিক সহযোগিতাকে অগ্রাধিকার বিবেচনায় গুরুত্ব দিচ্ছে এবং আঞ্চলিক বিভিন্ন সংস্থার বৈঠকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। বিমসটেকের সভাপতি প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সার্ককে পুনরুজ্জীবিত করতে জোরালোভাবে কাজ করছেন।
এর আগে চীনের কুনমিংয়ে চীন-ভারত মহাসাগরীয় আঞ্চলিক ফোরামে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর অংশগ্রহণ করেন। সেই প্রসঙ্গ তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পারস্পরিকভাবে লাভজনক আঞ্চলিক সহযোগিতা লালনে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রচেষ্টা, নয়াদিল্লির কলম্বো সিকিউরিটি কনক্লেভে তার অংশগ্রহণ সেটিরই ধারাবাহিকতা।’

অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে মন্ত্রী বলেন, ‘অ্যাক্রিডিটেশনের পুরো প্রক্রিয়াকে আরও বেশি প্রয়োগযোগ্য করা হবে। যদি অন্যায়ভাবে কেউ বাদ পড়ে থাকেন, তবে নীতিমালার আওতায় তাঁদের কার্ড-সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। আমরা চাই, সবকিছু প্রাতিষ্ঠানিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় চলুক।’
১০ মিনিট আগে
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ৩৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
১৭ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করা হয়েছে। আজ সোমবার শুনানি শেষে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
১ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ট্রেনে নির্ধারিত আসনের অতিরিক্ত ২৫ শতাংশ আসনবিহীন টিকিট বিক্রির সিদ্ধান্ত বহাল রেখেছে সরকার। ঘরমুখো যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে এবং নির্বিঘ্ন রেলযাত্রা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে