
গত বছরের তুলনায় দেশে বেড়েছে ম্যালেরিয়ার রোগী। বিশেষ করে উঁচু জেলাগুলোতে ঝুঁকি আরও বাড়ছে। বিশেষ করে ময়মনসিংহ, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এলাকায় বিশেষ নজর দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। আজ বুধবার রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব তথ্য তুলে ধরা হয়।
সরকারের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি বলছে, ২০২০ সালে দেশে ৬ হাজার ১৩০ জন রোগী শনাক্ত হয়। মারা যায় ৯ জন। গত বছর আক্রান্তের সংখ্যা বেড়েছে। এ বছরও মারা গেছে ৯ জন।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে ম্যালেরিয়া রোগী ৯০ শতাংশ কমেছে। গত তিন বছরে সংক্রমণ কমেছে, একই সঙ্গে মৃত্যুও। কিন্তু গত বছর থেকে বেড়েছে। বিশেষ করে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বাড়ছে। আমরা চাই না কেউ ম্যালেরিয়ায় ভুগে মারা যাক। করোনার কারণে অনেক সময় সেবা নিতে পারেনি, সে কারণে বেড়েছে।
জাহিদ মালেক বলেন, ২০৩০ সালের মধ্যে দেশ থেকে নির্মূল করার কথা থাকলেও তার আগেই সম্ভব হবে বলে আশা করছি। আমাদের টেস্ট সুবিধা বাড়াতে হবে। যেসব এলাকায় ম্যালেরিয়ার প্রকোপ বেশি, সেখানে বিশেষ নজর দিতে হবে। এমনকি যাঁরা নির্মূলে কাজ করেন, তাঁদের সুরক্ষা দিতে হবে। সিটি করপোরেশন ও পৌরসভায় যাঁরা কাজ করেন তাঁদের সঙ্গে সমন্বয় করতে পারলে নির্মূল সহজ হবে বলেও জানান তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, কোভিডের সময়েও ম্যালেরিয়া নির্মূলে কাজ করেছে সরকার। ২০৩০ সালের মধ্যে এটিকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে উঁচু এলাকাগুলো চিহ্নিত করতে হবে। আক্রান্তদের ৭৫ শতাংশ রোগী বান্দরবান এলাকায় পাওয়া গেছে। এসব এলাকায় বেশি নজর দিতে হবে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে