ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, ‘ডোম জনগোষ্ঠীর দীর্ঘদিনের অনেক বঞ্চনা রয়েছে। আমরা আপনাদের কথা শুনব, আপনাদের জন্য কাজ করতে চাই। ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের।’
আজ বৃহস্পতিবার সূত্রাপুরের পোস্তগোলা শ্মশান ঘাটে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। একতা ডোম সমাজ যুব পূজা কমিটি এর আয়োজন করে।
নাহিদ ইসলাম বলেন, ‘ডোম জনগোষ্ঠী যেভাবে আমাকে সন্তান হিসেবে গ্রহণ করলেন, তাঁর জন্য আমি কৃতজ্ঞ। নতুন বাংলাদেশের জন্য আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি সেভাবেই সামনের দিনগুলোতে কাজ করে যাব। বাংলাদেশের মানুষকে সেবা করা আমাদের প্রধান দায়িত্ব ও কর্তব্য। আমাদের দেশে নানা ধর্মবর্ণের জনগোষ্ঠী রয়েছে সকলের অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি। গত ৫০ বছরে আমাদের মধ্যে অনেক ভেদাভেদ, বৈষম্য, বঞ্চনা তৈরি হয়েছে আমরা চাই সামনের দিনগুলোতে সকল বৈষম্য, বঞ্চনা, ভেদাভেদ দূর করে সমমর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে, যেখানে সকলের নাগরিক অধিকার থাকবে। দিন শেষে দেশটা আমাদের সকলের, এ দেশে আমরা মিলেমিশে থাকব। ফলে আমাদের প্রতিবেশী বিভিন্ন সম্প্রদায়ের যে জনগোষ্ঠী রয়েছে তাদের সুবিধা অসুবিধা দেখা আমাদের সকলেরই কর্তব্য।’
সভায় ডোম জনগোষ্ঠীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে উপস্থিত ডোম সম্প্রদায়ের জনগণকে মিষ্টিমুখ করান উপদেষ্টা।
আলোচনা সভায় ডোম জনগোষ্ঠীর স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৪ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে