
ফরিদপুর-৪ সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গা এলাকায় রেললাইন অবরোধ করেছে স্থানীয়রা। এতে ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। এই রুটে কমলাপুর থেকে দেরিতে ছাড়ছে ট্রেন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রেললাইন অবরোধ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছে রেলওয়ের কন্ট্রোল অফিস পাকশী।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ৪ নম্বর সংসদীয় আসন থেকে ২ নম্বর আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে টানা তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশনে স্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘কমলাপুর থেকে পদ্মা সেতু রুটে খুব বেশি ট্রেন চলাচল করে না। সকালে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন যথাসময়ে ছেড়ে গেছে। তবে সকাল ১০টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেন। ওই ট্রেনটি অবরোধে আটকা পড়েছে, এখনো ঢাকায় আসেনি, ফলে ট্রেনটি ছাড়তে পারছি না। রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি বিকল্প রুটে ঢাকায় আনা হচ্ছে। কমলাপুর থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সম্ভাব্য সময় বেলা ৩টা ১০ মিনিটে দেওয়া হয়েছে। ভাঙ্গা রুটের ট্রেনগুলো যশোর, রাজবাড়ী হয়ে ঢাকায় আনা হচ্ছে।’
ঢাকা-খুলনা রুটের রূপসী বাংলা এক্সপ্রেস যথাসময়ে স্টেশন থেকে ছাড়তে না পারায় যাত্রীদের ভোগান্তি বেড়েছে কমলাপুর রেলস্টেশনে। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন ছাড়ছে না, ফলে যাত্রীদের অনেকে পরিবার-পরিজন ও মালপত্র নিয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় রয়েছেন।

এদিকে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সুন্দরবন, রূপসী বাংলা, মধুমতি ও বেনাপোল এক্সপ্রেস এবং নকশি কাঁথা কমিউটার ট্রেন চলাচল করে। এর মধ্যে সকালে দুটি, বাকিগুলো দুপুরে ও রাতে ছেড়ে যায় কমলাপুর থেকে। ফলে এখনো কোনো ট্রেনের যাত্রা বাতিল হয়নি।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে