নোয়াখালীর জয়াগে স্থাপিত গান্ধী আশ্রম পরিচালনায় পুরোনো আইন `দ্য গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টি অরডিন্যান্স-১৯৭৫' বাতিল করে নতুন আইন প্রণয়নে সংসদে বিল উত্থাপন করা হয়েছে। আজ শনিবার আইনমন্ত্রী আনিসুল হক গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল-২০২১ সংসদে উত্থাপন করেন। পরে বিলটি ৬০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
সামরিক শাসনামলের দ্য গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টি অরডিন্যান্স-১৯৭৫ আইনটি বাংলায় করতে নতুন করে বিলটি আনা হয়েছে।
বিলের উদ্দেশ্য এবং কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, মহাত্মা গান্ধীর স্মৃতি-বিজড়িত এই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ গান্ধী আশ্রমটি পরিচালনা করার স্বার্থে প্রস্তাবিত আইনে নতুন কোনো বিধান না এনে কেবল পূর্ববর্তী অধ্যাদেশ দ্বারা প্রতিষ্ঠিত ট্রাস্টির গঠন ও কার্যক্রমকে চলমান রাখতে বিলটি আনা হয়েছে।
বিলে বলা হয়েছে, গান্ধী ট্রাস্ট একটি বোর্ড দ্বারা পরিচালিত হবে। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা হবে। আশ্রমের স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন ও হস্তান্তর বোর্ডের কাছে থাকবে। বোর্ডের চেয়ারম্যান ছয়জন ট্রাস্টিকে সরকার মনোনয়ন দেবে বলে প্রস্তাবিত আইনে বলা হয়েছে। এই বোর্ড জনসাধারণকে শান্তি ও সম্প্রতিতে জীবন যাপনসহ সাবলম্বীকরণ সংক্রান্ত কাজ করবে। বোর্ড সুতা কাটা, বুনন, মৎস্য চাষ, কুঠির শিল্প প্রতিষ্ঠান, বিধবা, এতিম, দুস্থদের জন্য বাসস্থান নির্মাণের কাজ করবে বলে বলা হয়েছে।
বোর্ডের একটি তহবিল থাকবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারসহ অন্যান্য উৎস থেকে তাঁরা তহবিল সংগ্রহ করবে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে