
দেশের কারা ব্যবস্থাপনায় সেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ গ্রহণ করেছে কারা অধিদপ্তর। বন্দীদের ব্যক্তিগত হিসাবে (পিসি) টাকা জমা দেওয়া এবং ক্যানটিন সুবিধা গ্রহণ প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করতে সোনালি পেমেন্ট গেটওয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরিত হয়। কারা অধিদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, এই চুক্তির ফলে বন্দীদের পিসিতে টাকা জমা দেওয়ার প্রক্রিয়া ক্যাশলেস পদ্ধতিতে সম্পন্ন করা যাবে। এতে বন্দীদের স্বজনদের আর সরাসরি কারাগারে গিয়ে নগদ অর্থ জমা দেওয়ার প্রয়োজন হবে না। ঘরে বসেই ডিজিটাল মাধ্যমে সহজে লেনদেন করা সম্ভব হবে।
কারা অধিদপ্তর সূত্রে জানা যায়, নতুন এ ব্যবস্থা চালু হলে সেবাপ্রার্থীদের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমবে। পাশাপাশি অর্থ লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং অনিয়মের সুযোগও হ্রাস পাবে। এটি কারা ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করে তুলবে।
কারা অধিদপ্তর থেকে পাঠানো এক খুদে বার্তায় জানানো হয়, এই উদ্যোগ কারা বিভাগের জন্য একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। ভবিষ্যতে এ ধরনের আরও প্রযুক্তিনির্ভর সেবা চালুর মাধ্যমে বন্দী ও তাঁদের স্বজনদের জন্য সেবা সহজতর করার পরিকল্পনা রয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৩ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে