তৃতীয় ধাপে আবারও ১০টি কন্টেইনারে ২০০ টন তরল অক্সিজেন নিয়ে ভারত থেকে এসেছে 'অক্সিজেন এক্সপ্রেস' ট্রেন। ট্রেনটি আজ শুক্রবার দুপুর দেড়টায় যশোরের বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম।
শরিফুল আলম বলেন, বৃহস্পতিবার রাতে ট্রেনটি ভারতের জামশেদপুরে টাটানগর থেকে বাংলাদেশ উদ্দেশ্য ছেড়ে আসে। এভাবে আরও তিনটি ট্রেনে ৬০০ টন তরল অক্সিজেন আগামী সপ্তাহের মধ্যে বাংলাদেশে আসবে। পরবর্তীকালে আমদানিকারক প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে ট্রেনের মাধ্যমে নিয়ে আসবে।
অক্সিজেনবাহী ট্রেনটি বেনাপোল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে চলে যাবে। তারপর সিরাজগঞ্জে পৌঁছানোর পরে ট্রেন থেকে এই অক্সিজেন খালাস করা হবে।
এর আগে, প্রথম ধাপে গত শনিবার ২৪ জুলাই রাতে প্রথম ধাপে ১০টি কন্টেইনারে ২০০ টন তরল অক্সিজেন ভারত থেকে বাংলাদেশে এসেছিল। এরপর দ্বিতীয় ধাপে ২৭ জুলাই ১০টি কন্টেইনার ২০৮ টন অক্সিজেন ভারত থেকে বাংলাদেশ এসেছে এবং আজ আসলো আর ২০০ টন। এখন পর্যন্ত মোট ৬০৮ টন অক্সিজেন দেশে এসেছে।
এদিকে ভারত থেকে লিন্ডে বাংলাদেশ এই অক্সিজেন আমদানি করছে। প্রতিবছর লিন্ডে বাংলাদেশ ভারত থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অক্সিজেন আমদানি করত। এবার সেই আমদানি সড়ক পথে না হয়ে রেলপথে আনা হচ্ছে।

দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশের দ্রুত অর্থনৈতিক অগ্রগতি ও এখানকার বিনিয়োগবান্ধব পরিবেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি জানান, দক্ষিণ কোরিয়া বাংলাদেশের ইলেকট্রনিকস উৎপাদন ও প্রযুক্তি খাতে বড় পরিসরে বিনিয়োগ করতে আগ্রহী...
১ ঘণ্টা আগে
বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত সংকটের বিষয়ে তিনি জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস, নতুন হল ও আবাসন সুবিধা সম্প্রসারণের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা চলছে।
২ ঘণ্টা আগে
ফেরত আসা এক ভুক্তভোগী জানান, পাঁচ লাখ টাকার বেশি খরচ করে বৈধ ছাড়পত্র নিয়ে কম্বোডিয়ায় গেলেও সেখানে কোনো প্রতিশ্রুত চাকরি পাননি। বিমানবন্দরে এক মাসের ভিজিট ভিসায় প্রবেশের অনুমতি দেওয়া হলেও পরে আর প্রয়োজনীয় ভিসা ব্যবস্থা করা হয়নি।
৩ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী বলেন, ‘আজ আমরা যে নেতৃত্ব পেয়েছি, এমন নেতৃত্ব বারবার পাওয়া যায় না। দায়িত্ব পাওয়ার পর এমন কোনো দিন ছিল না, যেদিন আমি ছয় ঘণ্টা ঘুমিয়েছি। দেশের উন্নয়ন ও শিক্ষার অগ্রগতির জন্য সবাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’
৩ ঘণ্টা আগে