
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য-বিকৃত তথ্য প্রচারের দায়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান ও তাঁর সাবেক সহকর্মী এ এস এম নাসির উদ্দিন এলানের দণ্ড বাতিল করেছেন হাইকোর্ট।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা এই মামলায় গত বছরের ১৪ সেপ্টেম্বর বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে দুজনের আপিল মঞ্জুর করে বিচারপতি আবদুর রবের একক বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন।
ঢাকার সাইবার ট্রাইব্যুনাল মানবাধিকার সংস্থা অধিকারের সাবেক সম্পাদক আদিলুর রহমান খান এবং বর্তমান পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছর করে কারাদণ্ড দেন। একই সঙ্গে তাঁদের ১০ হাজার টাকা করে জরিমানাও করা হয়। পরে ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন তাঁরা। অন্যদিকে এই মামলায় দুজনের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষ হাইকোর্টে আপিল করে।
আজ বৃহস্পতিবার দণ্ডিতদের পক্ষে আপিলের শুনানি করেন আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া; তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী মো. আহসানুজ্জামান ফাহিম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।
শুনানি শেষে আইনজীবী রুহুল আমিন ভূঁইয়া বলেন, আপিল মঞ্জুর করে নিম্ন আদালতের দেওয়া সাজার রায় বাতিল করেছেন। ফলে তাঁরা মিথ্যা মামলার দায় থেকে খালাস পেলেন। আর সাজা বৃদ্ধি চেয়ে করা রাষ্ট্রপক্ষের আপিলের গ্রহণযোগ্যতার ওপর শুনানি হয়নি। বুধবার শুনানিতে রাষ্ট্রপক্ষ আপিলটি না চালানোর কথা জানান।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪ ঘণ্টা আগে