আমদানি করা চাল ছাড়া দেশি চাল বাজারজাত করার ক্ষেত্রে বাধ্যতামূলক পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। প্লাস্টিকের ব্যাগে দেশি চাল বাজারজাত করা হলে তা জব্দ করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনের সংশ্লিষ্ট অধিবেশন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
গোলাম দস্তগীর গাজী বলেন, ‘এক সময় দেশে কৃষিপণ্য থেকে শুরু করে সব পণ্য মোড়কে পাট ব্যবহার হতো। তারপর প্লাস্টিকের কারণে পাট পণ্যের ব্যবহার কমে যায়। এখন আমরা চেষ্টা করছি সেই পাট পণ্য আবার ব্যবহার করতে।’
মন্ত্রী বলেন, ‘আমরা বলেছি শুধুমাত্র আমদানি করা ভারতীয় বা বিদেশি চাল প্লাস্টিকের ব্যাগে থাকলে আপত্তি নেই। কিন্তু দেশীয় চালে প্লাস্টিকের বস্তা পেলেই জব্দ করবেন। তাহলে আমাদের পাট পণ্যের ব্যবহার নিশ্চিত হবে।’
রাষ্ট্রায়ত্ত পাটকল বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘পাটকলগুলো আমরা বেসরকারি ব্যবস্থাপনায় দেওয়ার জন্য টেন্ডার করেছি। ৬টি পাটকল এরই মধ্যে বেসরকারি ব্যবস্থাপনা দেওয়া হয়েছে আরও ১১টি ক্ষেত্রে টেন্ডার আহ্বান করা হয়েছে। আজকে সেই টেন্ডার ওপেন হবে। এরপর এগুলোর ব্যবস্থাপনা বেসরকারি খাতে যাবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে প্রচুর কলা গাছ রয়েছে। এগুলো কাজে লাগানো যেতে পারে। ডিসিরা কলাগাছ থেকে সুতা তৈরির বিষয়ে কথা বলেছেন। অনেক দেশে কলাগাছ থেকে সুতা তৈরি হয়। তাই কলাগাছ থেকে সুতা তৈরির বিষয়টি সংশ্লিষ্ট রিসার্চ ইনস্টিটিউটকে বলব।’

জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।
২ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
২০ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
২৮ মিনিট আগে
বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আজ সোমবার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
৪৩ মিনিট আগে